স্ট্রিম ডেস্ক

আগামী মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক। এই বৈঠকে অংশ নিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। আব্বাস ছাড়া আরও ৮০ ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান বা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিস্তিনি এই কর্মকর্তাদের বিরুদ্ধে ‘শান্তি প্রচেষ্টা ব্যাহত করা’ এবং ‘একটি অনুমাননির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ার’ অভিযোগ তুলেছেন ।
এদিকে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। যদিও বিষয়টি অস্বাভাবিক। কারণ জাতিসংঘের সদরদপ্তর পরিদর্শনে বিশ্বের সব দেশের কর্মকর্তাদের ভ্রমণে সুবিধা দেবে যুক্তরাষ্ট্র, এমনটাই আশা করা হচ্ছে।
অন্যদিকে, এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ফ্রান্স জাতিসংঘের অনুষ্ঠিতব্য ওই অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে