রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের লেগতিফায়া পেট্রোল পাম্প থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। ওই পেট্রোল পাম্পের পাশেই একটি ছোট আবাসিক কমপ্লেক্স রয়েছে। গাজাযুদ্ধ শুরুর পর থেকেই কাতারের আমিরি গার্ড দিনরাত পাহারা দিয়ে আসছিল ওই এলাকাটি।
স্ট্রিম ডেস্ক

কাতারের দোহায় হামাস নেতাদের নিশানা করে আকাশপথে হামাল চালিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে মধ্য প্রাচ্যজুড়ে চলা সামরিক অভিযানের পরিধি বাড়িয়ে নিল তারা। ইসরায়েলের অভিযোগ, দোহায় হামাসের রাজনৈতিক ঘাঁটি রয়েছে।
প্রায় দুই বছর ধরে চলা গাজাযুদ্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছিল কাতার।
ইতিমধ্যে কাতার এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
হামাসের দুইজন সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় থাকায় তাদের প্রতিনিধিদলের কর্মকর্তারা এই হামলা থেকে বেঁচে গেছেন।
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতাদের মধ্যে খালিল আল-হাইয়া—যিনি নির্বাসিত গাজা প্রধান ও সংগঠনের প্রধান আলোচক।

একজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, ইসরায়েল কাতারে হামাস নেতাদের ওপর হামলা চালিয়েছে। কাতারের আল-জাজিরা টেলিভিশন হামাসের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল গাজার যুদ্ধবিরতি আলোচনায় থাকা হামাসের প্রতিনিধিরা।
এই হামলাকে যুদ্ধবিরতির প্রচেষ্টায় একটি বড় ধরনের ধাক্কা হিসেবে অভিহিত করেছেন বিশ্লেকেরা। তাঁদের মতে, এই হামলার ফলে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যেতে পারে।
সূত্র: রয়টার্স।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে