রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলেছে। ঘন কুয়াশার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র কুয়াশা ও কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছে মানুষ। শীত এলে সবচেয়ে বেশি কষ্টে ভোগেন বয়স্ক ও শিশুরা। ছবিগুলো রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, গাবতলী ও বসিলা এলাকা থেকে তোলা।
আশরাফুল আলম
কনকনে ঠান্ডায় জীবিকার তাগিদে বেরিয়ে পড়েছেন এক নারী
ঠান্ডা থেকে রক্ষা পেতে কোলের সন্তানকে গরম কাপড়ে মুড়িয়ে যাচ্ছেন এক বাবা
তীব্র শীতে মালামাল নিয়ে রিকশাচালকের সঙ্গে জবুথবু হয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি
কুয়াশামাখা সকালে পালকি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
তীব্র শীত উপেক্ষা করে কাজে বের হয়েছে মানুষ
ঘন কুয়াশার মধ্য দিয়ে বুড়িগঙ্গা নদীতে ছুটে চলছে ছোট্ট নৌকাটি
কনকনে ঠান্ডায় মালামাল নিয়ে কাজে বের হয়েছেন এক সাইকেলচালক
শীতের মধ্যে গরম কাপড় মুড়িয়ে গন্তব্যে যাচ্ছে একটি পরিবার
শীতের সকালে শিশুকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছেন এক ব্যক্তি

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। দিবসটির অন্যতম আকর্ষণ হিসেবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে হয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী।
৩ দিন আগে
রমজান মাসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন জড়ো হন হাজারো রোজাদার। মসজিদ প্রাঙ্গণে বড় বড় থালায় সাজানো থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফল। বিভিন্ন দাতব্য সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই গণইফতারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
১৭ দিন আগে
অমর একুশে বইমেলায় শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। বাংলা একাডেমি প্রাঙ্গণের শিশু চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে শিশু-কিশোরেরা; সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। ছোটদের জন্য সাজানো এই বিশেষ সময়ে বায়োস্কোপ, পাপেট থিয়েটার, গল্প বলা, ছবি আঁকা ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
২৩ দিন আগে
বসন্তের আবহে দোল পূর্ণিমা ও হোলি উৎসবে প্রেমের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। উৎসবে অংশগ্রহণকারীরা রঙ উড়িয়ে ও নাচানাচির মাধ্যমে উদযাপন করছেন আনন্দের এই আয়োজন।
০৪ মার্চ ২০২৬