বসন্তের আবহে দোল পূর্ণিমা ও হোলি উৎসবে প্রেমের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে রমনা কালী মন্দিরের চারপাশ। উৎসবে অংশগ্রহণকারীরা রঙ উড়িয়ে ও নাচানাচির মাধ্যমে উদযাপন করছেন আনন্দের এই আয়োজন।
পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে দোল পূর্ণিমা উদযাপনে ব্যস্ত সবাই। মুখে রঙ মেখে উচ্ছ্বাস প্রকাশ করছে এক কিশোর, আর বন্ধুর গায়ে রঙ লাগিয়ে আনন্দ ভাগাভাগি করছেন তরুণরা। স্নেহভরে কন্যার মুখে রঙ লাগিয়ে দিচ্ছেন এক বাবা। বসন্ত, প্রেম ও রঙের মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।
হরেকরকম রঙের ছোঁয়ায় উৎসবস্থল হয়ে উঠেছে আকর্ষণীয়। রঙের উৎসবে সহচরী হয়ে অংশগ্রহণ করে প্রাণবন্ত উপস্থিতি জানান দিচ্ছেন নারীরা।
নাজুক হাতে রঙ, মুখে উচ্ছ্বাস দোল পূর্ণিমার আনন্দে মেতে উঠেছে শিশুরাও। রঙ, হাসি ও ভালোবাসায় ভরে উঠেছে এই বসন্তের উজ্জ্বল উৎসব দোল পূর্ণিমা।
তাহমিনা আক্তার












আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। দিবসটির অন্যতম আকর্ষণ হিসেবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে হয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী।
৩ দিন আগে
রমজান মাসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন জড়ো হন হাজারো রোজাদার। মসজিদ প্রাঙ্গণে বড় বড় থালায় সাজানো থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফল। বিভিন্ন দাতব্য সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই গণইফতারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
১৭ দিন আগে
অমর একুশে বইমেলায় শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। বাংলা একাডেমি প্রাঙ্গণের শিশু চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে শিশু-কিশোরেরা; সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। ছোটদের জন্য সাজানো এই বিশেষ সময়ে বায়োস্কোপ, পাপেট থিয়েটার, গল্প বলা, ছবি আঁকা ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
২৩ দিন আগে
পুরান ঢাকার ইফতারি মানেই ঐতিহ্যের স্বাদ। এখানের ইফতারির বৈচিত্র্য অন্য সব এলাকা থেকে আলাদা। চকবাজারে ইফতারসামগ্রীর বাজার জমজমাট হয়ে উঠেছে। ক্রেতা–বিক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে শাহি মসজিদের সামনে সার্কুলার রোডের দুই পাশজুড়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই ইফতারির বাজার।
২৪ ফেব্রুয়ারি ২০২৬