ছবিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির বাজার

পুরান ঢাকার ইফতারি মানেই ঐতিহ্যের স্বাদ। এখানের ইফতারির বৈচিত্র্য অন্য সব এলাকা থেকে আলাদা। চকবাজারে ইফতারসামগ্রীর বাজার জমজমাট হয়ে উঠেছে। ক্রেতা–বিক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে শাহি মসজিদের সামনে সার্কুলার রোডের দুই পাশজুড়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই ইফতারির বাজার।

সবচেয়ে আকর্ষণীয় আইটেম হিসেবে একটি আস্ত খাসির কাবাব। এ ছাড়া মুরগি, কোয়েল পাখির রোস্ট , গরুর কালা ভুনা পাওয়া যাবে এই ইফতার বাজারে। বিক্রেতারা ছোলা, আলুর চপ, বেগুনি, পিঁয়াজু, জিলাপি, বুন্দিয়া, ঘুগনি, পাকোড়া, চিড়া-মুড়ি, দই-চিড়া, নুডলস, চিকেন ফ্রাই, চিকেন, ঝালফ্রাই, চিকেন তন্দুরি, চিকেন টিক্কা, চিকেন কাবাব, চিকেন বল, চিকেন পরোটা, চিকেন গ্রিল, শাহী হালিম, বিরিয়ানিসহ মজাদার ইফতারসামগ্রীর পশরা সাজিয়ে বসেছেন। হাজারো ক্রেতা সেখানে ভিড় করছেন পছন্দের পদের ইফতারি কিনতে।

সাদিক আল আশফাক
সাদিক আল আশফাক
চকবাজার

আকর্ষণীয় আইটেম আস্ত খাসির কাবাব।
চকবাজারে ঐতিহ্যবাহী ইফতারসামগ্রীর বাজার জমজমাট।
পছন্দের ইফতার কিনতে ক্রেতাদের ভিড়।
শাহীজিলাপি ভাজা হচ্ছে।
বিক্রির জন্য খাসি ও মুরগির রোস্টের পসরা সাজিয়ে রাখা হয়েছে।
তরমুজ, পেঁপে ও আনারস বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে।
মাঠা তৈরিতে ব্যস্ত এক বিক্রেতা
নানরুটি, পরোটা, রোলসহ নানা রকমের ইফতারসামগ্রী বিক্রির জন্য রাখা হয়েছে।

সম্পর্কিত