স্ট্রিম সংবাদদাতা

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি এবং বাউল-ফকির-সুফিদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।
এ সময় ‘হামলা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া’, ‘রাষ্ট্র তুমি দায় নাও, বাউলের ওপর হামলা থামাও’, ‘কথা বলার স্বাধীনতা, বাউলের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’, ‘ভিন্ন মতের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত। আমরা এই দেড় বছর ধরে দেখছি প্রতিনিয়ত মাজারে হামলা হচ্ছে। বাউলদের ওপর হামলা হচ্ছে। কিন্তু প্রতিটি ঘটনার বিপরীতে অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ ধর্ম অবমাননার অভিযোগে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বাউলের মুক্তির দাবির আন্দোলনে জামায়াত-শিবিরের একটি মব হামলা চালায়। পুলিশের সামনেই কীভাবে বাউল ভক্তদের ওপর তারা হামলা করল? আমরা এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে মশাল মিছিল করেছি।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), জাবি শাখার সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন, ‘আবুল সরকারের চার ঘণ্টার পালাগানের মাত্র চার মিনিটের একটি খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে তাঁকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এটি তাঁকে ডিহিউম্যানাইজ ও ভিকটিম হিসেবে উপস্থাপনের সুস্পষ্ট প্রচেষ্টা। এই দেশে বাউল, সুফি, ফকির, আস্তিক, নাস্তিকসহ সব মতের মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার রাখে। আবুল সরকারকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং মানিকগঞ্জে তাঁর ভক্তদের ওপর হামলার বিচার করতে হবে।’

পবিত্র রমজানের ছুটির সময়ের শিখন ঘাটতি পূরণে আগামী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
৫ দিন আগে
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৫ দিন আগে
দেশের বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ দিন আগে
ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খানকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ দিন আগে