স্ট্রিম প্রতিবেদক

ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খানকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, গতকাল সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন। তবে এর মধ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ছিল না।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পাওয়া আবু জাফর খান বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন। তাঁর মেয়াদ উল্লেখ করা হয়েছে চার বছর।
গতকাল ঘোষিত সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগের প্রজ্ঞাপনও আজ জারি করা হয়েছে। পাশাপাশি এতদিন ওই বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্ব পালন করে আসা ছয়টির উপাচার্যদের অব্যাহতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ গ্রহণ করার কথা জানানো হয়েছে।
এছাড়া, ইউজিসি চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মামুন আহমেদের নিয়োগের প্রজ্ঞাপনও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবিএম ওবায়দুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মো. ফরিদুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মো. ছিদ্দিকুর রহমান খান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদ মাছুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মো. রইছ উদ্দীন এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মো. নুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

পবিত্র রমজানের ছুটির সময়ের শিখন ঘাটতি পূরণে আগামী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
৫ দিন আগে
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৫ দিন আগে
দেশের বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ দিন আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই শতাধিক শিক্ষার্থী ঈদুল ফিতরের সময়ে অবস্থান করবেন। চাকরির প্রস্তুতি, একাডেমিক পরীক্ষাসহ নানা কারণে তারা বাড়ি ফিরতে পারেননি।
১৩ দিন আগে