স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সামগ্রিক শুল্ক কমানোর চেয়ে শুধু পোশাকশিল্পে এটি শূন্যে নামানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগামীকাল (৯ ফেব্রুয়ারি) যে চুক্তি হবে, আমরা চেষ্টা করছিলাম শুল্ক আরও কতটা কমানো যায়। কতটুকু কমবে, আমি এই মুহূর্তে বলতে পারছি না বা বলতে চাচ্ছি না। আমরা সামগ্রিকভাবে শুল্ক কমানোর কথা চিন্তা করছি—তা নয়। চেষ্টা করছি, আমাদের মূল পণ্য গার্মেন্টস খাতে যেন শুল্ক শূন্য হয়। এখনও সেই চেষ্টা করা হচ্ছে।’
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা জানান।
বাংলাদেশের পণ্যের ওপর গত বছরের ২ এপ্রিল প্রথমে ৩৭ শতাংশ এবং পরে ৩৫ শতাংশ ‘পাল্টা শুল্ক’ ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে আলোচনার মাধ্যমে বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার আগেই গত ৩১ জুলাই এটি ২০ শতাংশে নামিয়ে আনা হয়। তবে এ জন্য দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতিসহ বাংলাদেশকে বেশ কিছু ছাড় দিতে হয়।
আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) এই শুল্কহার নিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই চুক্তিকে কী কী থাকছে তা জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের ওপর (যুক্তরাষ্ট্রে রপ্তানিতে) ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যেটা আমরা আলোচনা করে ২০ শতাংশে নামিয়েছিলাম। যদি আমাদের এই চুক্তিটা প্রকাশিত না হতো, তাহলে আমার নিশ্চিত বিশ্বাস, ২০ শতাংশেরও কম শুল্ক পেতাম। দুঃখজনকভাবে আমরা সেখানে বিব্রত হয়েছি। বাংলাদেশই একমাত্র দেশ, যেখান থেকে চুক্তির শর্তাবলি সারা দুনিয়ায় প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে এক লাখ কোটি টাকার রপ্তানি সম্ভাবনা রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এটি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সম্ভাবনাগুলো কাজে লাগাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, সরকার সামগ্রিকভাবে চেষ্টা করছে, যেন শুল্কের ফলে আমাদের বাণিজ্যে ঘাটতি না ঘটে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৬ বিলিয়ন ডলার বা ৮০ হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি রয়েছে। তাদের কাছ থেকে আমদানির তুলনায় আমাদের রপ্তানি বেশি। তারপরও আমরা ২০ শতাংশ শুল্কে নামিয়ে আনতে পেরেছি।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২১ ঘণ্টা আগে