স্ট্রিম প্রতিবেদক

করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি ও জটিলতা নিরসনে এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলছে, এখন থেকে ভ্যাট রিফান্ড বা ফেরতের টাকা পেতে আর দ্বারে দ্বারে ঘুরতে হবে না; অনলাইনের মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এই অর্থ।
আজ বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ রাজস্ব ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ‘অনলাইন ভ্যাট রিফান্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
উদ্বোধনী দিনেই ঢাকাস্থ তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতাকে পাইলট প্রকল্পের আওতায় সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা রিফান্ড প্রদান করা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, ভ্যাট ও ট্যাক্স মিলিয়ে প্রায় ৪ হাজার কোটি টাকার রিফান্ড বা দাবি রয়েছে। প্রাথমিকভাবে ১১৫টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে এই কার্যক্রম শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে ই-সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিফান্ড পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ‘আশফি এন্টারপ্রাইজ’। প্রতিষ্ঠানটি প্রায় ৩১ লাখ ৯৬ হাজার টাকা ফেরত পেয়েছে। মুহূর্তেই টাকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বলেন, ‘আমি আজ অনেক আনন্দিত। রিফান্ড নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ছিলাম। আমরা আগেও ভ্যাট দিয়ে আসছি, ভবিষ্যতেও দেব। সব নিয়মকানুন মেনেই চলব। আজকের এই উদ্যোগে আমাদের ব্যবসায়িক আস্থাও ফিরে এল।’
দ্বিতীয় সর্বোচ্চ রিফান্ড পেয়েছে ‘সোনালী ট্যানারি প্রাইভেট লিমিটেড’। তাদের একাউন্টে জমা হয়েছে ৫ লাখ ৬২ হাজার ১৬২ টাকা। এছাড়া আমবার গ্রুপের ব্যাংক একাউন্টে প্রায় ৭ লাখ ৭৬ হাজার টাকা রিফান্ড হিসেবে পাঠানো হয়েছে। আমবার গ্রুপের সিএসআর মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘ই-সিস্টেমের মাধ্যমে এত দ্রুত রিফান্ড পেলাম, যা অবিশ্বাস্য। এটি এনবিআরের একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।’
এনবিআর জানিয়েছে, করদাতাদের ভোগান্তি কমাতে ভ্যাট ব্যবস্থাপনায় ব্যবহৃত ‘ই-ভ্যাট সিস্টেম’-এ একটি নতুন রিফান্ড মডিউল সংযোজন করা হয়েছে। এই ব্যবস্থাটি অর্থ বিভাগের ‘আইবাস++’ (iBAS++) এর সঙ্গে সংযুক্ত এবং বাংলাদেশ ব্যাংকের বিইএফটিএন নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করবে।
এই প্রক্রিয়ায় একজন করদাতা অনলাইনে তাঁর মাসিক ভ্যাট রিটার্ন বা মুসক রিটার্ন দাখিলের সময় প্রাপ্য রিফান্ডের জন্য আবেদন করবেন। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট সেই আবেদন অনলাইনে যাচাই-বাছাই ও প্রক্রিয়া করার পর, প্রাপ্য অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার নির্দিষ্ট ব্যাংক হিসাবে চলে যাবে। এর ফলে রিফান্ড পেতে করদাতাকে আর সশরীরে ভ্যাট অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলটি বাস্তবায়নের ফলে করদাতাদের আবেদন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ও দ্রুততম সময়ে নিষ্পত্তি করা সম্ভব হবে। এনবিআরের সব কার্যক্রম ডিজিটাল করার মাধ্যমে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার যে উদ্যোগ চলছে, এটি তার একটি বড় মাইলফলক।’
এ সময় অনুষ্ঠানে করদাতাগণের প্রতিনিধি, এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। করদাতাদের সুবিধার্থে জানানো হয়েছে, এ বিষয়ে যেকোনো তথ্য ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে যোগাযোগ করা যাবে।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১০ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৫ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১ দিন আগে