স্ট্রিম প্রতিবেদক

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না করা হলেও, তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। সোমবার (১২ জানয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
এতে বলা হয়, সোমবার সন্ধ্যা পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা রেজিস্ট্রেশন করেছেন এবং ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস উল্লেখ করে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় ই-মেইল করলে তাদের ওটিপি (OTP) ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজেই ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।
এ পর্যন্ত পাঁচ হাজার প্রবাসী বাংলাদেশি তাদের ই-মেইলে প্রাপ্ত ওটিপির মাধ্যমে সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩ হাজার ৩০০ প্রবাসী করদাতা বিদেশে অবস্থান করেই অনলাইনে আয়কর পরিশোধ করে সফলভাবে ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন। এছাড়া প্রতিদিন গড়ে ১০০ প্রবাসী করদাতা ই-রিটার্ন সংক্রান্ত সেবার জন্য এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করছেন।
জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
গত বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য সব ব্যক্তি শ্রেণির করদাতাকে অনুরোধ জানিয়েছে এনবিআর।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৬ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১১ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১৯ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১৯ ঘণ্টা আগে