স্ট্রিম প্রতিবেদক

ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসা টিকিয়ে রাখতে ঋণ পুনঃতফসিলে বড় ধরনের ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত ডাউন পেমেন্টের অর্ধেক জমা দিয়েই ঋণ নিয়মিত করার সুযোগ মিলবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসায়িক ও আর্থিক অবস্থা পুনর্গঠনের লক্ষ্যেই এই নীতি সহায়তা দেওয়া হচ্ছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঋণ পুনঃতফসিল সুবিধা নেওয়ার ক্ষেত্রে গ্রাহক নির্ধারিত ডাউন পেমেন্টের ৫০ শতাংশ আবেদনের সঙ্গে জমা দিতে পারবেন। বাকি ৫০ শতাংশ পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধ করা যাবে। পাশাপাশি যৌক্তিক কারণে যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে নীতি সহায়তা নিতে পারেনি, তাদের জন্য এই সময়সীমা আরও তিন মাস বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ব্যাংকার ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এবং বিদ্যমান নীতিমালার আওতায় ব্যাংক পর্ষদ চাইলে সুদ মওকুফের সিদ্ধান্ত নিতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বর্তমানে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ৭০০ কোটি টাকা, যার ৩৬ দশমিক ৩ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণের হার ৯৫ শতাংশের ওপরে। গত সরকারের আমলে রাজনৈতিক চাপ এবং সাম্প্রতিক ডলার সংকটে ক্ষতিগ্রস্ত প্রকৃত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতেই এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১১ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৬ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১ দিন আগে