স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে সয়াবিন তেল ও তুরস্ক থেকে সয়াবিন তেল কিনছে সরকার।
আরব আমিরাত থেকে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল এবং তুরস্ক ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি কিনবে সরকার। প্রতি লিটার সয়াবিন তেল ১৬৪ দশমিক ২১ টাকা এবং প্রতি কেজি চিনি কেনা হবে ৯৪ দশমিক ৯৪ টাকায় কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২৩৭ কোটি ১৩ লাখ ১৯ হাজার ২০০ টাকা।
আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান হলো ইস্তানবুলের বেগালতা ড্যানিসমানলিক হিজমেটলেরি এ.এস. ওমের অবনি এমএইচ ইনোনু সিডি। প্রতিষ্ঠানটি থেকে এই চিনি কিনতে ব্যয় হবে ৭৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা।
অন্য এক প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান হলো সংযুক্ত আরব আমিরাতের ক্রেডেন্টোন এফজেডসিও দ্য প্যালাডিয়াম। প্রতিষ্ঠানটি থেকে এই তেল কিনতে ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১১ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৬ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১ দিন আগে