স্ট্রিম প্রতিবেদক

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
যুগ্ম সচিব বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পেট্রোল এবং অকটেন মজুদ আছে। কোনো সংকট নাই। তারপরে হলো ডিজেলের ক্ষেত্রে আমি আগেও আপনাদেরকে বলেছি, আমরা এক মাস করে পরিকল্পনা করতাম। এখনো আমরা তাই করছি এবং ডিজেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই।’
তিনি বলেন, ‘এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমাদের বর্তমান যে মজুদ এবং আমাদের যেসব শিপ ইনকামিং আছে, প্রতিটি সঠিক সময়ে আসছে। কাজেই অসুবিধা হবে না।’
এসময় সাংবাদিকরা রাজধনীর বেশকিছু পাম্প বন্ধ হওয়া নিয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘আমরা গত বছর যা সরবরাহ করছি এ বছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইয়িংটা এখনো বন্ধ হয়নি। যে কারণে পেট্রোল পাম্প গুলোর সাপ্লাই চেইন্টারতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে মজুদের টেনডেন্সিটা, আমি প্রথমেই আপনাদেরকে মজুদের বিষয়টি শেয়ার করলাম। ফলে এটা থেকে বেরিয়ে এলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই।’
নিয়মতান্ত্রিকভাবে তেল পেলে মানুষের মধ্যে প্যানিক তৈরি হবে না—সাংবাদিকদের এমনটা উল্লেখ করলে মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, ‘তেল পাচ্ছে। এখন বন্ধ (পাম্প) কেন এই প্রশ্নের উত্তর অবশ্য পেট্রোল পাম্প ভালো দিতে পারবে।’

চলমান জ্বালানি সংকটে চাষিরা ঠিকমতো সেচ দিতে পারছেন না। তাদের অভিযোগ, অনেক সেচ পাম্প বন্ধ হয়ে গেছে। যেগুলো চালু, সেখানেও সেচ দিতে বাড়তি টাকা গুনতে হচ্ছে। এতে বোরো মৌসুমের উৎপাদন ব্যাহতের আশঙ্কা করছেন তারা।
৯ ঘণ্টা আগে
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ৩৮৭ টাকা বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা করা হয়েছে।
১ দিন আগে
ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ই-ভ্যাট সিস্টেমে নতুনভাবে সংযোজিত ‘অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ ব্যবহারের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়
২ দিন আগে
সদ্য বিদায়ী মার্চে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) নতুন রেকর্ড হয়েছে। এই মাসে দেশে ৩ দশমিক ৭৫ বিলিয়ন বা ৩৭৫ কোটি মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪৬ হাজার ১১৬ কোটি ৪৫ লাখ টাকা) প্রবাসী আয় এসেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ।
২ দিন আগে