স্ট্রিম প্রতিবেদক

স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত কর ও ভ্যাট সংস্কার বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, ‘ব্যবসায়ীরা যেন কোনোভাবেই মনে না করেন, অহেতুক হয়রানি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কাজ করছি, যাতে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ হয়।’
আবদুর রহমান খান বলেন, ‘আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। এখন ব্যবসায়ীদের আর কারও কাছে গিয়ে ভ্যাট দিতে হয় না; এক ক্লিকেই নিজস্ব সিস্টেম থেকে ভ্যাট প্রদান করা যায়। কিন্তু ব্যবসায়ীরাও এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।’
করছাড় নীতি প্রসঙ্গে তিনি জানান, ‘কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি কোম্পানিকে কর ছাড়ের মাধ্যমে বিনিয়োগ আহ্বান করা হয়। কিন্তু দেখা যায়, কখনো ৮ বছরের জন্য প্রদত্ত ছাড় ৪০ বছর পর্যন্ত চলতে থাকে। এ ধরনের রাজস্ব ব্যবস্থার অদক্ষতা আমরা স্বীকার করি এবং তা ঠিক করার চেষ্টা করছি।’
এছাড়া তিনি উল্লেখ করেন, “বিদেশি ঋণের বোঝা অনেক বেড়ে গেছে। যদি নিজস্ব রাজস্ব বৃদ্ধি না করা যায়, তবে এই ঋণ পরিশোধ করা বিপজ্জনক হয়ে উঠবে। তাই রাজস্ব খাতের সংস্কারে নীতিমালা ও বাস্তব প্রক্রিয়া আলাদা করে কাজ করছি। আশা করি, এক জায়গায় দুইজন দায়িত্ব পালন করলে পরিস্থিতি উন্নত হবে।”
ন্যূনতম করহার সংক্রান্ত বিধানকে কালাকানুন আখ্যা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে এটি দূর করা হবে। তবে বর্তমানে এই ব্যবস্থা থাকায় রাজস্ব আদায় অনেক কমে যেতে পারে।
সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ইরান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ায় সোমবার সকালে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার অতিক্রম করেছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১৪ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৯ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে