ফার্নেস অয়েলের দাম কমল লিটারে ১৫ টাকা ৯০ পয়সা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম লিটারে ১৪ টাকা ৯০ পয়সা কমানো হয়েছে। ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমানো হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন দর ৭১ টাকা ১০ পয়সা কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করেছে। এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৮৬ টাকা। নতুন নির্দেশনায় তা কমিয়ে ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ফার্নেস অয়েল একটি ভারী জ্বালানি তেল, যা মূলত তাপবিদ্যুৎ কেন্দ্র, ইটভাটা, টেক্সটাইল এবং বড় শিল্পকারখানার বয়লার ও চুল্লিতে ব্যবহৃত হয়। জ্বালানির দাম কমার ফলে এসব খাতে উৎপাদন খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশে এই তেল সরবরাহ করে থাকে।

বিইআরসি জানায়, বিপিসির প্রস্তাবের প্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি এ সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত পর্যালোচনা শেষে বিইআরসি আইন, ২০০৩-এর ক্ষমতাবলে এই চূড়ান্ত মূল্যহার ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফার্নেস অয়েল বিপণনে যুক্ত পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির জন্য বিপণন চার্জ প্রতি লিটার ০ দশমিক ৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ ১ দশমিক ২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত