এই মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রীসুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেছেন, ‘ইরান-ইসরাঈল যুদ্ধ স্থায়ী হলে কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়বে। এই যুদ্ধের কাছাকাছি জায়গায় সমুদ্র পথ আছে। সেটি বন্ধ হয়ে গেলে পরিবহনের খরচ বাড়বে। কিন্তু এটি ৫-১০ দিনের মধ্যে পড়বে, এ রকম কোনো সম্ভাবনা নাই।’
এক মাসেরও কম সময়ে প্রতিশ্রুতির কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে মানুষের কাছে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, এক মাসেরও কম সময়ের মধ্যে এই প্রতিশ্রুতির কাজ শুরু করেছি।’
১৭ পরিবারের নারী প্রধানের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রীপরিবারের নারী প্রধানের নামে পরীক্ষামূলকভাবে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চালু হওয়া এই কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন।
পর্যায়ক্রমে মধ্য ও উচ্চবিত্তরা পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ প্রতিমন্ত্রীসমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, সমাজে নারীদের একটি বিশেষ অবস্থানে পৌঁছানো পর্যন্ত ফ্যামিলি কার্ড চালু রাখা হবে। প্রক্সিমিটি টেস্টের মাধ্যমে স্কোরিং ভিত্তিতে এই মুহূর্তে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত– এই তিনটি সেক্টরের কাছে কার্ড পৌঁছানো হবে।
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: ফকির মাহবুব আনামপ্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে ভর্তুকি, প্রণোদনা ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা সরাসরি পৌঁছে দেয়ার লক্ষ্যে দ্রুতই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করা হবে।
ফ্যামিলি কার্ডের ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রীসমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনেকে। এটাকে প্রতিরোধ ও কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করতে হবে বলেও তাগিদ দিয়েছেন তিনি।
ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রীফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের জন্য ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখীর (রহঃ) মাজারে নামাজের আগে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ, প্রথমে বিতরণ ১৪ ওয়ার্ডেঈদুল ফিতরের আগ দিয়ে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড সেবা উদ্বোধন করা হবে। এজন্য ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেন।
ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার লক্ষ্য, অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটিএ কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা ও সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি ঠিক করতে অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই এই কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।