আল-জাজিরার এক্সপ্লেইনার৮ মাসে ৯০০ নিহত, বন্দুকযুদ্ধের আড়ালে পাকিস্তানের পাঞ্জাবে আসলে কী হচ্ছেগত বছরের এপ্রিলে এই বিশেষ ইউনিট গঠনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র আট মাসে তারা অন্তত ৬৭০টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় ৯২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
ছায়া মন্ত্রিসভা কী, কেন এবং কীভাবে কাজ করেছায়া মন্ত্রিসভা বিরোধী দলের সিনিয়র সদস্যদের নিয়ে গঠিত একটি বিকল্প মন্ত্রিসভা। এটি ওয়েস্টমিনিস্টার শাসন ব্যবস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য। এই মন্ত্রিসভার সদস্যদের কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, কিন্তু তারা ক্ষমতাসীন সরকারের মন্ত্রীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
তিন প্রতিবেশীর নজরে বাংলাদেশের জাতীয় নির্বাচনআসন্ন নির্বাচনকে ভারত, চীন ও পাকিস্তান ঠিক কীভাবে দেখছে? ভোটের ফলাফল কি সত্যিই তাদের জন্য গুরুত্বপূর্ণ? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা কিছু বিষয় খতিয়ে দেখব।
স্ট্রিম এক্সপ্লেইনার /জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ নিয়ে বিতর্ক কেনবাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশনের দাবি দীর্ঘদিনের। গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে মানবাধিকার কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগে গত ৯ নভেম্বর সরকার একটি অধ্যাদেশ জারি করে। এর ধারাবাহিকতায়
ভারত মহাসাগরে শক্তির নতুন সমীকরণ: কোয়াড বনাম রেলোস চুক্তিবর্তমানে বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দু ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থানান্তরিত হয়েছে, আর ভারত মহাসাগর অঞ্চল হয়ে উঠেছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রস্থল। এ অঞ্চলে চীন তার ‘স্ট্রিং অব পার্লস’ কৌশল ও ‘ব্লু ওয়াটার নেভি’ নিয়ে প্রভাব বিস্তার করছে, যা দিল্লির জন্য সরাসরি নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।
ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে কী আছে, বিশ্বে কী প্রভাব পড়তে পারেচলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩৩ পৃষ্ঠার নতুন জাতীয় নিরাপত্তা কৌশল (এনএসএস) প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘আমেরিকা সবার আগে’ ধারণাকে কেন্দ্র করে নতুনভাবে সাজানো হয়েছে।
স্ট্রিম এক্সপ্লেইনার /সুপ্রিম কোর্টের স্বায়ত্তশাসন, লাভ-ক্ষতির হিসেব কীঅন্তর্বর্তী সরকার গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করে। এটি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অধ্যাদেশের ফলে সুপ্রিম কোর্টের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় গঠিত হয়। এতে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সরাসরি প্রধান বিচারপতির অধীনে আসে।
ট্রাম্প-মাদুরো দ্বৈরথ: ভেনেজুয়েলার ক্ষমতা-সংঘাত ও আন্তর্জাতিক টানাপোড়েনলাতিন আমেরিকার ভূ-রাজনৈতিক মানচিত্রে ভেনেজুয়েলা আজ এক ভয়াবহ দ্বৈরথের কেন্দ্রবিন্দু—যেখানে বিশ্বের সর্ববৃহৎ তেলভাণ্ডারের ওপর দাঁড়িয়ে থাকা একটি দেশ গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সংকটে ধুঁকছে।
এক্সপ্লেইনার /দক্ষিণ এশিয়ায় নতুন জোটের প্রস্তাব পাকিস্তানের: ভারতকে বাদ দিয়ে কি সফল হবেদ্রুতই বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণ। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার জন্য গড়ে তোলা ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ক’ দীর্ঘদিন অচল। দুই প্রতিবেশী প্রভাবশালী দেশ ভারত-পাকিস্তানের বৈরিতাও তুঙ্গে।
পুতিনের দিল্লি সফর ভূরাজনীতিতে কী ইঙ্গিত দিচ্ছেপুতিনের দিল্লি সফর মূলত বাস্তববাদী স্বার্থের প্রতিফলন। ভারতের জন্য এটি প্রতিরক্ষা নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ, আর রাশিয়ার জন্য অর্থনৈতিক সহায়তার পথ অব্যাহত রাখার উপায়। যুক্তরাষ্ট্রের চাপ ও ইউক্রেন যুদ্ধের প্রভাবের মধ্যেও দুই দেশ তাদের সম্পর্ক ধরে রাখছে।
স্ট্রিম এক্সপ্লেইনার /পশু-পাখি হত্যার শাস্তি কী, আইন কী বলেবিদ্যমান আইনের বাস্তবায়ন আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রাণী অধিকারকর্মীদের মতে, আইন থাকলেও বাস্তবে মামলার সংখ্যা কম এবং শাস্তি অপর্যাপ্ত বলে নির্যাতনকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় না।
গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থান: ইকোয়াসের ব্যর্থতা, জঙ্গিবাদের ঝুঁকি ও ভূরাজনৈতিক প্রতিযোগিতাপশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে গত বুধবার (২৬ নভেম্বর) সামরিক অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী খবরটি পরদিন ভোরে আন্তর্জাতিক গণমাধ্যমে আসে। একদল সেনা কর্মকর্তা ক্ষমতা দখল করে গ্রেপ্তার করেছে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে।