স্কুলের ছুটি নিয়ে বিতর্ক কেন, কবে শুরুহাইকোর্টের একটি বেঞ্চ রোববার (১৫ ফেব্রুয়ারি) রমজানের শুরু থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধের আদেশ দেন। এটি আজ সোমবার স্থগিত করেছেন চেম্বার জজ। ফলে আগের ছুটির সিদ্ধান্ত বহাল থাকল।
রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টেরমাদ্রাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বৈষম্য নিরসনে পুরো রমজান মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
কুমিল্লা-৩: ভোটে ফিরলেন কায়কোবাদ, জামায়াত প্রার্থীর আপিল খারিজদ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিলের সব আইনি চেষ্টা ব্যর্থ হয়েছে। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কায়কোবাদের অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
হাইকোর্ট বিভাগের ফুল কোর্ট সভা আজ বিকেলেসুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে।
কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদহাইকোর্টে রিট খারিজ হওয়ার পর এবার ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
র্যাবের গুলিতে পা হারানো লিমন: ক্ষতিপূরণ প্রদান ও দায়ীদের খুঁজতে রুলদেড় দশক আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে পা হারানো লিমন হোসেনের ঘটনায় রাষ্ট্রীয় জবাবদিহি ও ক্ষতিপূরণের প্রশ্নটি আদালতের সামনে এসেছে। ভুক্তভোগীকে কেন ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা হাইকোর্টেরচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রুল খারিজ করে দেওয়া হয়েছে।
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটাল করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশসারা দেশে বিয়ে ও তালাক নিবন্ধনের প্রক্রিয়া ডিজিটাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। একটি কেন্দ্রীয়, অনুসন্ধানযোগ্য ও পরিবর্তন অযোগ্য ডিজিটাল সিস্টেম চালুর কথা বলা হয়েছে রায়ে।
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিটআগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় পরীক্ষার্থীদের পক্ষে এই আবেদন করা হয়।
র্যাগিং প্রতিরোধে হাইকোর্টের রায়: টোল-ফ্রি হেল্পলাইন ও ওয়েবসাইট চালুর নির্দেশদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং ও বুলিং বা নিগ্রহ প্রতিরোধে বড় নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত একটি সার্বক্ষণিক টোল-ফ্রি হেল্পলাইন এবং একটি কেন্দ্রীয় ওয়েবসাইট চালু করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন।
হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লার মোবাশ্বের আলম ভূঁইয়াঋণখেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) বাতিল করা মনোনয়নপত্র হাইকোর্টের আদেশে বৈধতা পেয়েছে। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বিতা করার বাধা কাটল।
স্কুলে পুনঃভর্তির নামে অর্থ আদায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিটদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে যাওয়ার সময় পুনঃভর্তির নামে বিপুল অঙ্কের অর্থ আদায়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আদালতের নির্দেশনা অমান্য করায় সিইসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নয়, হাইকোর্টের রুলউচ্চ আদালতের নির্দেশনা প্রতিপালন না করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে জানতে চাওয়া হয়েছে, আদালতের আদেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে হাইকোর্টেও টিকল না বিএনপি মনোনীত গফুরের প্রার্থিতানির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে শেষ আইনি প্রচেষ্টাতেও ব্যর্থ হলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া।
কুমিল্লা-৪ আসনে বিএনপির মঞ্জুরুলের রিট খারিজঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। কিন্তু কমিশন বা ইসির দেওয়া সিদ্ধান্তই বহাল রেখে রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্টশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত এই আদেশ দেন।
ইসি থেকে সুপ্রিম কোর্ট: প্রার্থিতা ফিরে পাওয়ার আইনি লড়াইআগামী ফেব্রুয়ারি মাসে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটে এবারের ভোটের হিসাবনিকাশ আগের যেকোনো সময়ের চেয়ে আলাদা।