নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কতটা সক্ষম পুলিশঅনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো কোনো প্রার্থীর প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ এসেছে। আবার দুই প্রার্থীর অনুসারীদের সংঘর্ষেও ‘নীরব’ থাকায় ভোটাররা উদ্বিগ্ন।
বিএনপির সঙ্গে ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মীদের গোলাগুলি, আহত ৪মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ সংঘর্ষে ককটেলের বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি দুপক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।
মাদারীপুরে আধিপত্য বিস্তারে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৮মাদারীপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে। উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।
হামলা নির্বাচন বানচালে, ইউনূসও নিরাপদ নন: জাবেরইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, যারা আমাদের ওপর হামলা করেছে, তারা যেকোনো মুহূর্তে যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের ওপর আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছি। কারণ হামলার সঙ্গে শেখ হাসিনার পুলিশ লীগের আক্রমণের পুরোপুরি মিলে যাচ্ছে।
ঢামেকে ৯৯ আন্দোলনকারী, পরিচালক বললেন, গুলিবিদ্ধ কেউ নেইঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইনকিলাব মঞ্চের অনেক নেতাকর্মী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, চিকিৎসা নিতে আসাদের মধ্যে কারও শরীরে গুলি লাগেনি।
শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়াশাহবাগ থেকে সরিয়ে দেওয়ার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা আশেপাশের এলাকায় অবস্থান নেন। সেখান থেকে মাঝেমধ্যে সড়কে এসে পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে।
ইনকিলাব মঞ্চের আহতদের দেখতে ঢামেকে জামায়াত নেতারাইনকিলাব মঞ্চের চিকিৎসাধীন সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ছত্রভঙ্গে গুলি করা হয়নি: সরকারের বিবৃতিআন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেনি বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকের পোস্টে এ দাবি করা হয়েছে।
হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ ইনকিলাব মঞ্চেরপুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে যমুনা অভিমুখে সংগঠনের মিছিল আটকে দিলে এ সংঘর্ষ হয়।
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের আহতশরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবির কর্মসূচি ঘিরে রাজধানীতে সংঘর্ষ হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ভোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৮ভোলার মনপুরায় ভোট চাওয়া নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন। এতে জামায়াতের পাঁচজন ও বিএনপির তিনজন আহত হয়েছেন।
ফতুল্লায় কার্টন দখল নিয়ে মৎস্যজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টেক্সটাইল কারখানার কোণ কার্টন (বাক্স) দখল নিয়ে মৎস্যজীবী দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি গ্রুপের তিনজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। গতকাল বুধবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় তারা মিলের সামনে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, গুলিতে কিশোর নিহতনরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে গুলিতে মুস্তাকিম মিয়া (১৪) নামে কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নড়াইলে জমির বিরোধে সংঘর্ষ, যুবক নিহতনড়াইলের কালিয়ায় জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ইছুব মোল্যা (৩৬) নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের এই সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমানশেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন।
চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৭কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা-পুলিশ ও সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে।
ভোলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।