আগস্টের ১৭ দিনেই দেশে এসেছে ১৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সআগস্টের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে প্রবাসী আয় এসেছে ১৬১ কোটি ৯০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
জুলাইয়ে রেমিট্যান্স এলো ২.৪৮ বিলিয়ন ডলার, বেড়েছে ৩০ শতাংশনতুন অর্থবছরের শুরুতেই বড় সুখবর দিলেন প্রবাসী বাংলাদেশিরা। জুলাই মাসে তারা দেশে পাঠিয়েছেন ২.৪৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় এই আয় ২৯ দশমিক ৪৮ শতাংশ বেশি।
ডলারের বিপরীতে বেড়েছে টাকার মানগত ১০ দিনে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য হ্রাস পেয়েছে। গতকাল রোববার (১৩ জুলাই) বেশিরভাগ ব্যাংক ডলার বিনিময় করেছে প্রতি ডলার ১২০ দশমিক ৩০ টাকা থেকে ১২১ দশমিক ২০ টাকায়, যেখানে গত সপ্তাহের শুরুতে ডলারের দর ছিল ১২২ দশমিক ৮০ টাকা থেকে ১২২ দশমিক ৯০ টাকা।