স্ট্রিম ডেস্ক

নতুন অর্থবছরের শুরুতেই বড় সুখবর দিলেন প্রবাসী বাংলাদেশিরা। জুলাই মাসে তারা দেশে পাঠিয়েছেন ২.৪৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় এই আয় ২৯ দশমিক ৪৮ শতাংশ বেশি।
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১.৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থ সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর ব্যবস্থা, প্রবাসী আয়ে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন— এসব কারণে রেমিট্যান্সে এমন চাঙাভাব দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, গত জুন মাসেও প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের জুন মাসের তুলনায় ১১ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের প্রাপ্ত রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে, যা এক বছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। আগের অর্থবছরে (২০২৩-২৪) এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, বছরভিত্তিক প্রবৃদ্ধি প্রায় ২৭ শতাংশ।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২১ ঘণ্টা আগে