সাক্ষাৎকারে ড. মির্জা এম হাসান
অতীতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থেকেই স্বৈরাচারের শুরু হয়। সেই ‘প্রধানমন্ত্রীর স্বৈরাচার’ যেন ফিরে না আসে, সেজন্য আমরা ভিন্ন ধরনের জবাবদিহিতা এবং প্রতিষ্ঠানের কথা বলেছি। আগামী কয়েক মাসে দেখার বিষয়, আমরা সেই ‘চেকস অ্যান্ড ব্যালেন্স’ রক্ষা করতে পারব কি না, নাকি জনগণ আবারও হেরে যাবে।