দিল্লি-তেল আবিব ঘনিষ্ঠতা: মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার জটিল রাজনীতিতে বাংলাদেশের অবস্থান২০১৭ সালের ঐতিহাসিক সফরের পর ২০২৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় ইসরায়েল সফর বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। এই সফর প্রমাণ করে ভারত ও ইসরায়েলের সম্পর্ক এখন আর কেবল সামরিক বা বাণিজ্যিক লেনদেনে সীমাবদ্ধ নেই; বরং এটি একটি শক্তিশালী আদর্শিক ও কৌশলগত জোটে রূপ নিয়েছে।
১০৯ বছর আগে ব্রিটিশদের ধার নেওয়া ৩৫ হাজার রুপি ফেরত চাইছে ভারতীয় পরিবারব্রিটিশ সাম্রাজ্য একসময় খুব গর্ব করত তাদের শাসনের সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু সেই পরাক্রমশালী সাম্রাজ্যকেও যে একদিন অন্যের কাছে হাত পাততে হয়েছিল। ভারতের মধ্যপ্রদেশের স্থানীয় এক ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে নিতে হয়েছিল ধার। প্রদেশটির শান্ত শহর সেহোরে ভুলে যাওয়া এক টুকরো কাগজ সেই দিকটিই সামনে নিয়
আন্দামান সাগরে ভারত-জাপান-ইন্দোনেশিয়ার শক্তি প্রদর্শন: সামুদ্রিক নিরাপত্তায় নতুন সমীকরণভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশলগত অবস্থান সুসংহত করতে আন্দামান সাগরে এক বিশাল শক্তি প্রদর্শন করল ভারত, জাপান এবং ইন্দোনেশিয়া। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই তিন দেশের নৌবাহিনী একটি উচ্চপর্যায়ের ত্রিপাক্ষিক মহড়ায় অংশ নিয়ে তাদের সামরিক সক্ষমতার জানান দেয়।
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে মোদিযুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের আশঙ্কায় আঞ্চলিক উদ্বেগের মধ্যে দুদিনের সফরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েল গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশই এই সফরকে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসেবে দেখছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দ্য স্টেটসম্যানের নিবন্ধতারেক রহমানকে পাড়ি দিতে হবে কঠিন পথদক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন সম্পর্ক গড়ে তুলতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করতে পারেন তারেক রহমান। তবে পাকিস্তানি গণমাধ্যমে এমন বয়ানও ছাড়া হচ্ছে যে আওয়ামী লীগ সবসময় ভারতপন্থী আর বিএনপি পাকিস্তানের মিত্র।
দেড় বছর পর ঢাকা-আগরতলা বাস চালু, সুসম্পর্কের প্রত্যাশা ত্রিপুরার মন্ত্রীরদেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রুটে যাত্রীবাহী বাস চলাচল আবার শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই পরীক্ষামূলক চলাচল করলেও গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রদেশটির ছাতরা জেলার সিমারিয়া গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
‘উগ্রবাদ’ঠেকাতে ভারত এখন ইসরায়েলের পরম বন্ধুইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছেন। এই জোটের মূল লক্ষ্য হবে ‘উগ্রবাদী’ শত্রুদের সম্মিলিতভাবে মোকাবিলা করা। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ইসরায়েল সফর উপলক্ষে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, ভারত হবে এই জোটের অন্যতম
দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ ভারতেরইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয়কে বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ করতে বলা হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর।
বিচ্ছিন্নতাবাদ বনাম অখণ্ডতা: কোন পথে এগোচ্ছে ভারতের মণিপুরভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর বর্তমানে ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার চ্যালেঞ্জ আর ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী মনোভাবের এক সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে।
ভারতে ‘ডাইনি’ অপবাদে শিশুসন্তানসহ মাকে পুড়িয়ে হত্যাভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে ‘ডাইনি’ অপবাদ দিয়ে এক নারী ও তাঁর ১০ মাস বয়সী শিশুপুত্রকে পুড়িয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় নিহতের স্বামী গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আল-জাজিরার এক্সপ্লেইনার৮ মাসে ৯০০ নিহত, বন্দুকযুদ্ধের আড়ালে পাকিস্তানের পাঞ্জাবে আসলে কী হচ্ছেগত বছরের এপ্রিলে এই বিশেষ ইউনিট গঠনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র আট মাসে তারা অন্তত ৬৭০টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় ৯২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ মোদিরবাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানকে পাঠানো চিঠিতে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।
ভারতে ইসরায়েলি পর্যটককে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ডভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ভারতকেও ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: পীযূষ গোয়েলগোয়েল বলেন, নয়াদিল্লি এবং হোয়াইট হাউসের মধ্যকার এই বাণিজ্য চুক্তিতে একটি বিশেষ শর্ত অন্তর্ভুক্ত থাকবে। শর্তটি হচ্ছে—যদি যুক্তরাষ্ট্র থেকে তুলা বা সুতা আমদানি করা হয়, তবেই এই শুল্ক সুবিধা পাওয়া যাবে।
আল জাজিরার বিশ্লেষণবিএনপির নিরঙ্কুশ জয়: বাংলাদেশে নতুন ভূরাজনৈতিক অধ্যায় কি শুরু হবেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ জয় শুধু দেশের রাজনীতিতে একটি যুগান্তকারী মুহূর্ত নয়, বরং ভারত, পাকিস্তান ও চীনের মধ্যকার আঞ্চলিক শক্তির ভারসাম্যেও সম্ভাব্য পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করছে।