দেশ ঠিক রাখতে হলে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রীআইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এই দেশ, রাষ্ট্র ও সমাজকে ঠিক রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। আমরা সব দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে এসেছি তা আমরা বাস্তবায়ন করব।’
‘দলীয়করণ নয়, প্রশাসকের সাময়িক দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতারা’জেলা পরিষদের প্রশাসক নিয়োগে দলীয়করণ হয়নি, বিএনপি নেতাদের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব।
আলোচনায় সরকারের এক মাসআজকের পর্বে আলোচলায় আছেন ঢাকা স্ট্রিমের পরামর্শক সম্পাদক হাসান মামুন ও প্রধান প্রতিবেদক মো. মাসুম বিল্লাহ
ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় ২ ডজন নেতাসারা দেশে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনে নজর দিচ্ছে ছাত্রদল। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব নির্বাচনে চলছে তোড়জোড়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পেতে দুই ডজনের বেশি নেতা দৌড়ঝাঁপ করছেন।
চুয়াডাঙ্গায় বিএনপির ২ নেতা বহিষ্কারদলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতা বহিষ্কার হয়েছেন। তাঁরা হলেন— দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
মতামতবিএনপি সরকারের প্রথম ৩০ দিন কেমন গেলবিএনপি সরকারের প্রথম ৩০ দিন একটি মিশ্র হলেও আশাব্যঞ্জক চিত্র তুলে ধরে—যেখানে একদিকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দৃশ্যমান ও দ্রুত উদ্যোগ রয়েছে, অন্যদিকে কিছু মৌলিক প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত চ্যালেঞ্জও সামনে এসেছে।
‘খাল খনন কর্মসূচি’ কতটা সফল হবে?দিনাজপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মধ্য দিয়ে দেশজুড়ে শুরু হয়ে গেল ‘খাল খনন কর্মসূচি–২০২৬’। প্রজেক্টটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৬ সালে ঠিক একইভাবে কোদাল হাতে মাঠে নেমেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
নামমূল্যে পশু হাট নিতে বিএনপি-জামায়াত ‘ঐক্য’রাজনীতির মাঠে প্রতিপক্ষ হলেও স্বার্থের ক্ষেত্রে ঐক্যবদ্ধ বিএনপি ও জামায়াতে ইসলামী। দল দুটির নেতারা রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে গোপন সমঝোতা করেছেন বলে জানা গেছে।
মতামতশুধু খাল খনন নয়, পরিবেশগত বাস্তবতার আলোকে চাই বহুমুখী মাস্টারপ্ল্যানখাল খনন কর্মসূচির এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এর বাস্তবায়নে চরম পেশাদারত্বের পরিচয় দিতে হবে। খাল খননের পূর্বশর্ত হিসেবে হাইড্রোলজিক্যাল সার্ভে ও সারফেস ওয়াটার ডিস্ট্রিবিউশনের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ 'মাস্টার প্ল্যান' প্রণয়ন করতে হবে।
জামায়াত প্রতিপক্ষ হলে কী হয়, মাঠে হারে হারে টের পেয়েছি: এমপি মনিরুলজামায়াতে ইসলামের সঙ্গে এবারের নির্বাচনের লড়াই জিতলেও তা অনেক কঠিন ছিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
বিএনপিতে পদপদবি চান ‘দল বিলুপ্ত’ করা নেতারাত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন অন্তত সাত নেতা। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) গ্যাঁড়াকলে পড়ে তাঁরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এখন এসব নেতার বেশির ভাগ বিএনপি ছাড়তে চান না।
সংবিধান সংস্কার পরিষদঅস্তিত্ব নিয়ে আইনি প্রশ্ন বিএনপির, সমালোচনায় বিরোধীরাক্ষমতাসীন বিএনপির সদস্যরা এই পরিষদের আইনি অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিরোধী দলের সদস্যরা বিষয়টি নিয়ে সরকারের নীরবতার সমালোচনা করেছেন।
রাষ্ট্রপতি কার ভাষণ পড়লেন?রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মূলত আওয়ামী লীগের লোক। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়। তখন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। পেশায় আইনজীবী মো. সাহাবুদ্দিন সবশেষ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ছিলেন।
মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্সপ্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের পথে রয়েছেন।
রোববার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হতে পারেপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে।
ঝিনাইদহে কৃষক দল নেতার লাশ নিয়ে বিক্ষোভঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে মিছিল করেন তারা।