সামিট চেয়ারম্যান আজিজ খান ও তাঁর পরিবারের ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজসামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবং তাঁর স্ত্রী ও মেয়ের নামে প্রায় ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের উৎস জানতে চেয়ে তাঁদের তিনজনের নামে আলাদা সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে সংস্থাটি।
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৪০ হাজার কোটি টাকা, অর্থনীতিকে লুটপাটমুক্ত করার তাগিদব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়ে ৬ লাখ ৪০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। সামষ্টিক অর্থনীতির ঝুঁকি বিবেচনায় আগামী জাতীয় নির্বাচনের আগেই আর্থিক খাতের এই অস্থিতিশীলতা দূর করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দুর্নীতি: সাংস্কৃতিক রূপান্তর ও রাজনৈতিক সদিচ্ছাই মুক্তির সোপানআজ ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য—‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। আপাতদৃষ্টিতে এই স্লোগানটি নান্দনিক মনে হলেও বাংলাদেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার নিরিখে এর একটি নির্মোহ বিশ্লেষণ জরুরি।
দুর্নীতি প্রতিদিনের জীবনকে দমবন্ধ করে ফেলেছে: তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে- তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটা সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান।
দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমানদুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরা কেবল বিএনপির পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যত পরিকল্পনা গ্রহণ করেছে, সেসব বাস্তবায়ন করতে হলে দুর্নীতি এবং আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে এবং।
রাবিতে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, তদন্তের দাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগে চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ‘আঞ্চলিকতা ও স্বজনপ্রীতির’ অভিযোগ তুলেছেন বিভাগের কয়েকজন সাবেক শিক্ষার্থী।
আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসপ্রতিবন্ধীদের বরাদ্দে সূচনা ফাউন্ডেশনের থাবা, ধুঁকছে অন্যরাসূচনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সরকারি অর্থে শেখ পরিবারের বই কেনার ‘মচ্ছব’ভাঁজে কি, তা বিষয় নয়। মলাটে বঙ্গবন্ধু কিংবা শেখ পরিবারের কারও নাম মানেই গুরুত্বপূর্ণ। লুফে নিয়েছে জাতীয় গ্রন্থকেন্দ্র। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শেষ তিন অর্থবছরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মন্ত্রী-আমলাদের লেখা দ্বিগুণ দামে মানহীন, এমনকি ভারতীয় প্রকাশনীর বই কেনার অভিযোগ উঠেছে।
রায়কে ‘ত্রুটিপূর্ণ’ বললেন টিউলিপ, ব্রিটেনে যোগাযোগের চিন্তা ঢাকাররাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় আসামির অনুপস্থিতিতে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের এ রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ মন্তব্য করেছেন টিউলিপ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকল্প কার্যালয়ে তালাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন ছয়টি হল নির্মাণ প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে প্রকল্প কার্যালয় তালাবদ্ধ করে রেখেছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের প্রতিনিধিরা।
পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ডরাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজরাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ আসামির রায় ঘোষণা করা হবে আজ।
প্লট দুর্নীতি মামলা: শেখ রেহানার কন্যা রূপন্তীসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৫ জানুয়ারিরাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের অভিযোগে করা মামলায় শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত।
হাজার কোটিতে ডাচ্-বাংলার ভবন কেনা আটকে দিল বাংলাদেশ ব্যাংকরাজধানীর ৪৭ মতিঝিল বাণিজ্যিক এলাকায় ২১ তলা ভবনটির মালিক ডাচ্-বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদের স্ত্রীর আছমা আহমেদ। তিনি আবার ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান সাদিয়া রাইন আহমেদের মা। চেয়ারম্যান পরিবারের মালিকানায় থাকা এই ভবনই এক হাজার ১৬ কোটি টাকায় কিনতে চেয়েছিল বেসরকারি ব্যাংকটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ইউজিসিতে ধামাচাপা ছাত্রলীগের ২ কোটি টাকা ‘ঈদ সেলামি’উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ছাত্রলীগকে চাঁদা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন উপাচার্য ফারজানা ইসলাম। তবে তিনি জানিয়েছিলেন, ছাত্রলীগের সে সময়ের নেতারা তাঁর কাছে কমিশন চেয়েছিলেন।
তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ডরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে প্লট দুর্নীতির ৩ মামলার রায় আজক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। এই তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ২৩ জন।