মঙ্গলবার সকালে এমপিদের, বিকেলে মন্ত্রিসভার শপথনবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে। একই দিন বিকেলে শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির জয়: বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথেবাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিবার বিশ্বনেতাদের মধ্যে যাঁর অভিনন্দনবার্তা প্রথম পৌঁছয় ঢাকায়, তিনি প্রায় অবধারিতভাবে ভারতের প্রধানমন্ত্রী।
নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দনজাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় সংস্থাটি এই অভিনন্দন জানায়। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিশ্ব সংস্থ
নারীদের নিম্ন অংশগ্রহণ নিয়ে পর্যবেক্ষকদের উদ্বেগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামগ্রিকভাবে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করলেও রাজনীতিতে নারীদের কম অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
ভবিষ্যৎ নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের ওপর জোর কমনওয়েলথ পর্যবেক্ষকদেরবাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন সরকারের প্রতি নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন। গণতন্ত্রকে শক্তিশালী করতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশের গুরুত্বের ওপরও জোর দিয়েছেন মিশনের সদস্যরা।
নির্বাচন-পরবর্তী সহিংসতায় নাগরিক কোয়ালিশনের উদ্বেগত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক কোয়ালিশন। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে: মির্জা ফখরুলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে উদারপন্থী গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান ও বিএনপি জোটকে অভিনন্দন জানাল হেফাজতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর জোটকে শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গণনার সময় আমার আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে: মামুনুল হকত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট গণনার সময় পরিকল্পিতভাবে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হক।
সংসদ সদস্যরা যেসব সুযোগ-সুবিধা পান‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত নানা ধরনের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করেন।
ভোট শেষে ঢাকায় ফিরছে মানুষ, ফেরিঘাটে ভিড়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষক দলইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ‘সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে স্বাধীন এবং নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে।’
নির্বাচনে সাফল্যের জন্য নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাফল্যের জন্য দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সাফল্য পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিবিসির প্রতিবেদনতারেক রহমান কি দেশে পরিবর্তন আনতে পারবেনমাত্র দুই বছরের একটু বেশি আগে শেখ হাসিনা ব্যাপকভাবে কারচুপিপূর্ণ নির্বাচনে জয়ী হয়েছিলেন। তখন কল্পনা করাও কঠিন ছিল, তাঁর টানা ১৫ বছরের ক্ষমতা এমন হঠাৎই ভেঙে পড়বে। কিংবা প্রায় হারিয়ে যেতে বসা একটি প্রতিদ্বন্দ্বী দল এত বড় প্রত্যাবর্তন করবে।
সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমানত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
সোম-মঙ্গলবারের মধ্যেই নবনির্বাচিতদের শপথ: প্রেস সচিবত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সোম–মঙ্গলবারের মধ্যেই শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।