খামেনির প্রয়াণে জামায়াত আমিরের শোক, সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বানইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী হোসেইনি খামেনির প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই শোক প্রকাশ করেছেন তিনি।
জনগণ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীদেশের মানুষ অনেক আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
জামায়াতের ইফতার মাহফিলে যাচ্ছেন প্রধানমন্ত্রীশনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফাইজাকে দেখতে যাননি জামায়াত আমির, ভাইরাল ছবি এআই তৈরিতবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং জামায়াত আমিরের ফাইজার সঙ্গে দেখা করার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।
রাষ্ট্রপতি এখন যা বলছেন ৫ আগস্ট তার কিছুই বলেননি: জামায়াত আমিররাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অনেক কিছুই চেপে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, রাষ্ট্রপতি এখন যা বলছেন ২০২৪ সালের ৫ আগস্ট তার কিছুই তিনি বলেননি।
জামায়াতের ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ নারী২১ নারীসহ ৮৮ জন শীর্ষ নেতাকে নিয়ে নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২২ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।
চাঁদাবাজবিরোধী আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি: জামায়াত আমিররাজধানীর যাত্রাবাড়ীতে এক চালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে দেশব্যাপী নতুন আন্দোলনের ডাক দিয়েছেন প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
প্রথম শহীদ বেদিতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মোনাজাতমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় প্রথাগত রীতির বাইরে গিয়ে বেদিতে দাঁড়িয়ে মোনাজাত করেছেন সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেতা।
জামায়াত আমিরের নেতৃত্বে শহীদ মিনারে বিরোধীদলীয় সদস্যদের শ্রদ্ধাজামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে এবারই প্রথম শ্রদ্ধা জানালেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরে রাত ১২টা ২৩ মিনিটের দিকে শ্রদ্ধা নিবেদন করা হয় জামায়াত আমিরের নেতৃত্ব।
জামায়াতের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনে কে কী পদ পেলেনবাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬ থেকে ২০২৮ সময়ের জন্য দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও অঞ্চল পরিচালক নির্ধারণ করেছে।
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমিরএকুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে জামায়াত আমিরের সঙ্গে থাকবেন চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সংসদরাও।
‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরেরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সমাজের আবর্জনা দূর করতে সংস্কার পরিষদের শপথ নিয়েছি: জামায়াত আমিরজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছেন।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সরকারি দল ‘জুলাই আকাঙ্ক্ষা’কে অবজ্ঞা করেছে: জামায়াত আমিরসরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, পেলেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ হয়।
ধনী নয়, আমি কৃষক পরিবারের সন্তান: জামায়াত আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি কোনো ধনী পরিবারে জন্ম নেইনি। আল্লাহর রহমতে আমি এক কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।’