‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারের সমালোচনায় যা বলছে সরকারপ্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের ওপর আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে প্রশ্ন উঠেছে—যে সিদ্ধান্তের ভার জনগণের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের একটি পক্ষে সরকার নিজেই প্রচারণা চালানো কতটা যুক্তিসংগত।
একাত্তর স্বাধীনতা অর্জনের, চব্বিশ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন: তারেক রহমানবিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন’। এসময় তিনি জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।
মোহাম্মদপুরে হত্যাযজ্ঞনানক-তাপসসহ ২৮ জনের নামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগপ্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘জুলাই-আগস্টে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজই ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।’
জুলাই অভ্যুত্থানের ‘সুরক্ষা কবচ’: কার দায়মুক্তি, কার বিচারবাংলাদেশের রাজনীতির ইতিহাসে ‘দায়মুক্তি’ বা ‘ইনডেমনিটি’ শব্দটি বেশ পুরোনো হলেও এর প্রয়োগ প্রতিবারই নতুন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কখনো রাজনৈতিক বিরোধীদের দমন, কখনো আবার বিশেষ কোনো গোষ্ঠীকে রক্ষা—এসব উদ্দেশ্যে বিভিন্ন সময় দায়মুক্তির আইন হয়েছে।
জুলাই অভ্যুত্থানে হত্যা ও লাশ গুম: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ২৬ জনের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানাজুলাই গণঅভ্যুত্থানে মুগ্ধসহ আন্দোলনকারীদের হত্যা ও লাশ গুমের ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই স্মৃতি জাদুঘর: গণহত্যার আলামত প্রদর্শনের অনুমতিজুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জব্দ করা আলামত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ফলে আন্দোলনে ব্যবহৃত অস্ত্র, গুলি এবং শহীদদের রক্তমাখা পোশাক দেখার সুযোগ পাবেন সাধারণ দর্শনার্থীরা।
মানবতাবিরোধী অপরাধ: জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজজুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যায় উসকানি ও তথ্য গোপনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে চবি শিক্ষক আটকজুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা ও হত্যাকাণ্ডে সমর্থনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে আটকে রাখেন শিক্ষার্থীরা। বর্তমানে তিনি প্রক্টর অফিসে আছেন।
ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ, হল থেকে বাদ যাচ্ছে শেখ পরিবারের নামজুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও ভবনের নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এনসিপির প্রার্থীদের মধ্যে শুধু আখতারের নামে রয়েছে ফৌজদারি মামলা২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪৬ জন প্রার্থী আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে শুধু দলটির সদস্যসচিব আখতার হোসেনের নামে দুটি ফৌজদারি মামলা রয়েছে বলে হলফনামার তথ্য থেকে জানা গেছে।
জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তিতে’ অধ্যাদেশ দাবিজুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি দায়মুক্তি, গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি, অভ্যুত্থানে সহায়তাকারী সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সুরক্ষাসহ তিন দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আইনজীবী নিয়োগে জটিলতা: জয় ও পলকের অভিযোগ গঠনের শুনানি পেছালজুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট ব্ল্যাকআউট ও গণহত্যায় উসকানির অভিযোগে দায়ের করা মামলায় পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে।
ইন্টারনেট ব্ল্যাকআউট ও গণহত্যায় উসকানি: জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজজুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যায় উসকানি ও তথ্য গোপনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
রায়েরবাজারে দাফন ৮ জুলাই শহীদের পরিচয় শনাক্তরাজধানীর রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা জুলাই গণ-অভ্যুত্থানে ১১৪ শহিদের মরদেহের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।
পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান, বাদ ৭ মার্চের ভাষণনতুন বছরের প্রথম দিনে প্রাথমিকের শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে। মাধ্যমিকের সব বই শিক্ষার্থীদের না দিলেও অনলাইন ভার্সন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
দেড় বছর পর না ফেরার দেশে আরেক জুলাইযোদ্ধাজুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে প্রায় দেড় বছর মারা গেলেন শফিকুল ইসলাম শফিক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
‘আপসরফার রাজনীতি’র অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেলপুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘আপসরফা’র অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল। তিনি অভিযোগ করেছেন, এনসিপি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ‘রাজনৈতিক শক্তি’ হিসেবে আত্মপ্রকাশে ব্যর্থ হয়েছে।