স্ট্রিম সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও ভবনের নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশিউর রহমানকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবাব দেওয়ার জন্য তাঁদের এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্ট্রিমকে জানান, গত সিন্ডিকেট সভায় গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থানের প্রমাণ মিলেছে।
সভায় শেখ পরিবারের সদস্যদের নামে থাকা দুটি আবাসিক হল, একটি হোস্টেল ও দুটি কর্মচারী ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। ডাকসু ও কর্মচারী ভবন সমিতির প্রস্তাবের ভিত্তিতে এই সুপারিশ গ্রহণ করা হয়।
প্রস্তাব অনুযায়ী, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখা হবে। আর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নতুন নাম হবে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা পারভীন হল’। এছাড়া শেখ রাসেল টাওয়ারসহ অন্যান্য ভবনের নামও পরিবর্তনের তালিকায় রয়েছে।
প্রক্টর জানান, সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়েছে। তবে বিধি অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের আগামী সিনেট অধিবেশনে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে