নতুন প্রেক্ষাপটে নির্বাচন বৃহস্পতিবার, কেমন ছিল অন্যগুলোছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বিগত ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান, ওইদিন রাতেই রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। পরে ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
রয়টার্সের প্রতিবেদন১২ ফেব্রুয়ারির নির্বাচনে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যুআগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভোট দেবেন ১২ কোটি ৮০ লাখ মানুষ। দীর্ঘদিনের স্বৈরশাসক শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির গণতন্ত্রে ফেরার পথে এই নির্বাচন একটি বড় পরীক্ষা।
রাপচার, রিফর্ম অ্যান্ড রি-ইম্যাজিনিং ডেমোক্রেসি২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার ওপর গুরুত্বারোপ করে বক্তারা জানান, এই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের রাজনৈতিক বৈষম্য, পরিবারতান্ত্রিক রাজনীতি এবং একচেটিয়া শাসনব্যবস্থার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
রাষ্ট্র মেরামতের দর্শন ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তনবাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান একটি নতুন পর্যায় শুরু করেছে। এই আন্দোলনের পর রাষ্ট্রের মেরামত বা পুনর্গঠন স্লোগান থেকে বাস্তব রাজনৈতিক আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।
জুলাই স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের পরীক্ষা স্থগিতজুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ৯৬টি পদে নিয়োগের জন্য ১০ হাজারের বেশি আবেদন জমা পড়ায় সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। মৌখিক পরীক্ষা আগামীকাল রোববার হচ্ছে না।
বিএনপির ইশতেহার: জন-আকাঙ্ক্ষার বাস্তবায়ন কীভাবে সম্ভব২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। সেই অভ্যুত্থানের পর অনুষ্ঠিতব্য প্রথম সাধারণ নির্বাচনকে সামনে রেখে ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৫১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
রাষ্ট্র মেরামতের পরিভাষা: বিএনপির ইশতেহারের একটি ব্যবচ্ছেদ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার একটি পলিসি-নির্ভর প্রতিফলন ঘটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে।
আশুলিয়ায় লাশ পোড়ানো ‘নৃশংসতার চূড়ান্ত’, বিচার নিয়ে প্রশ্ন আসামিপক্ষের৫ আগস্ট আশুলিয়ায় যে নৃশংসতা চালানো হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষ হত্যার পরেই এই ঘটনাকে নৃশংসতম বলা যায়। পরিকল্পিতভাবে ছয়জনকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল।
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরাজুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে সংস্কার করে এই জাদুঘর তৈরি করা হয়েছে।
রাষ্ট্র পুনর্গঠন ও ‘নয়া বন্দোবস্ত’বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ৫ আগস্ট শুধু সরকার পতনের দিন নয়, এটি একটি রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের সন্ধিক্ষণ। ফ্যাসিবাদী রেজিমের পতনের বছর দেড়েকের মধ্যেই যদিও অনেক স্বপ্ন ফিকে হয়ে এসেছে। তবু এই অভ্যুত্থানের রাজনৈতিক পরিসরে বহু পরিবর্তন আর নতুন আলোচনা, পরিবর্তনের বাসনা, সংস্কারের প্
একাত্তর নাকি চব্বিশইতিহাসকে বাইনারি করার বিপজ্জনক শর্টকাটসম্প্রতি কুমিল্লার দেবীদ্বারে এক নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তব্যে গণঅভ্যুত্থানের আন্দোলনে নেতৃত্বদানকারী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশকে জন্ম দিয়েছে একাত্তর। এটা বিতর্কের ঊর্ধ্বে। একইসঙ্গে একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। দুইটাই স্বতন্ত্র।’
দায় ও দরদের সমাজচব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল এক দানবীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে। যেটি মেগা প্রকল্প দিয়ে বছরের পর বছর উন্নয়নের ফাঁকা বুলিকে ভিত্তি করে তৈরি হয়েছিল। এই ভিত্তি তৈরি করতে গিয়ে, ভেতরে ভেতরে সমাজ থেকে, সাধারণ নাগরিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল শাসক।
ইনক্লুসিভ বাংলাদেশবহুত্ববাদ ও বৈচিত্র্যের ঐক্য থেকে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের সন্ধানেইতিহাসের চাকা যখন প্রবল বেগে ঘোরে, তখন কিছু পুরোনো শব্দ নতুন অর্থ নিয়ে আবির্ভূত হয়। ২০২৪ সালের জুলাই–আগস্টের সেই রক্তঝরা দিনগুলো বাংলাদেশের রাজনৈতিক ব্যাকরণই পাল্টে দিয়েছে।
ফ্যাসিবাদ ও ফ্যাসিস্ট‘বাংলাদেশ ২.০’-এ ‘জুলিয়াস সিজারের’ ক্যাসিয়াস১৫৯৯ সাল। বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র লিখলেন রোমের বিখ্যাত বীর জুলিয়াস সিজারের মৃত্যুকে কেন্দ্র করে নাটক ‘জুলিয়াস সিজার’। তৎকালীন রোমান রাষ্ট্রব্যবস্থা ও ক্ষমতার দ্বন্দ্বকে তুলে ধরতে মূলত রাজনৈতিক-ঐতিহাসিক এই নাটকটির বিশ্বসাহিত্যে অবদান রয়েছে।
ন্যারেটিভবয়ানের বিবর্তন: বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক কুরুক্ষেত্র২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে কেবল সরকারের পতন বা শেখ হাসিনার পলায়নের দিন হিসেবে চিহ্নিত নয়। দিনটি দীর্ঘস্থায়ী ‘একক বয়ান’ বা ‘মনোলিথিক ন্যারেটিভ’-এর ফাটল ও পতনের দিন।
জনতার মালিকানা পুনরুদ্ধার ও গণঅভ্যুত্থানজুলাই অভ্যুত্থান কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও এর গর্ভে সুপ্ত ছিল রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন করে গড়ার এক তীব্র আকাঙ্ক্ষা। রাজনৈতিক দর্শনের পরিভাষায় একে বলা যায় ‘কনস্টিটিউট পাওয়ার’ বা গঠনমূলক ক্ষমতার জাগরণ।
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: রায় ৫ ফেব্রুয়ারিজুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশের স্তূপ করে পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে আগামী বৃহস্পতিবার।