স্ট্রিম ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে সংস্কার করে এই জাদুঘর তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কূটনীতিকরা এই পরিদর্শন করেন। এ সময় সংস্কৃতি ও পররাষ্ট্র উপদেষ্টা তাঁদের স্বাগত জানিয়ে জাদুঘরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
পরিদর্শন শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই জাদুঘর বিশ্বের অন্যান্য দেশের অনুরূপ স্মৃতি জাদুঘর ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে। তিনি উল্লেখ করেন, এই জাদুঘরের মূল ভাবনা হলো—ভবিষ্যতে এ ধরনের দুঃশাসন ও রাষ্ট্রীয় নিপীড়নের পুনরাবৃত্তি যেন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের কোথাও না ঘটে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, এই জাদুঘর শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জনগণের দীর্ঘ সংগ্রামের প্রতিচ্ছবি। তিনি বলেন, এখানে জুলাইয়ের ৩৬ দিনের গণ-অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ের পাশাপাশি দীর্ঘ বছরের দুঃশাসনের নানা উপাদানও তুলে ধরা হয়েছে। ইতিহাসের প্রকৃত শিক্ষা হলো—যাতে একই ভুল আবার না ঘটে।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘এটি অনুপ্রেরণাদায়ক এবং ইতিহাস বোঝার জন্য একটি শক্তিশালী স্মারক। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পটভূমি ও ইতিহাস বুঝতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
পরিদর্শনে আলজেরিয়া, আর্জেন্টিনা, ভুটান, ডেনমার্ক, মিসর, ফ্রান্স, ইরান, ইতালি, রাশিয়া, ফিলিস্তিন ও পাকিস্তানসহ প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূত এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন। প্রধান কিউরেটর তানজীম ওয়াহাব অতিথিদের প্রদর্শনী ও আলোকচিত্রের বর্ণনা দেন। আগামী সপ্তাহে জাদুঘরটি সীমিত পরিসরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে