জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশ আনছে সরকার: আসিফ নজরুলজুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে ‘দায়মুক্তি অধ্যাদেশ’ আনছে অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তুত করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।
জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তিতে’ অধ্যাদেশ দাবিজুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি দায়মুক্তি, গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি, অভ্যুত্থানে সহায়তাকারী সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সুরক্ষাসহ তিন দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রামপুরায় ২৮ হত্যা মামলা: রাষ্ট্রের ব্যর্থতার দায় বিজিবি কর্মকর্তাদের ঘাড়ে চাপানোর অভিযোগজুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনাকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে অভিহিত করে সেই দায় ‘নির্দোষ’ বিজিবি কর্মকর্তাদের ওপর চাপানোর অভিযোগ করেছেন আসামিপক্ষের আইনজীবী।
চানখারপুলে ৬ হত্যার রায় ২০ জানুয়ারিজুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ২০ জানুয়ারি দেওয়া হবে।
এনসিপির মনোনয়ন পেলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত সেই খোকন চন্দ্রজুলাই গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মনকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফের বিচার শুরু, ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ আজজুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার কার্যক্রম রয়েছে। এর একটিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিচার শুরু হচ্ছে। এ মামলায় আজই প্রথম সাক্ষ্য নেওয়া হবে।
রয়টার্স /হাসিনা-পরবর্তী রাজনীতির মাঠে জায়গা পেতে জেন জিদের সংগ্রামগণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা থেকে শেখ হাসিনাকে অপসারণে ভূমিকা রাখা শিক্ষার্থীরা এ বছর নতুন রাজনৈতিক দল গঠন করলে হাজারো মানুষ তাদের প্রতিশ্রুতি শোনার জন্য সমবেত হন। কিন্তু সেই রাস্তার শক্তিকে ভোটে রূপান্তর করতে এখন হিমশিম খাচ্ছে দলটি।
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুনমানিকগঞ্জের মানড়া এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে।
জুলাই আন্দোলনে হামলায় অভিযুক্ত জাবি শিক্ষার্থীদের বিচার হয়েছে, শিক্ষকদের তদন্তই শেষ হয়নিজুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়া অভিযুক্ত শিক্ষকদের বিচারকাজ এখনও শেষ হয়নি। ঘটনার পর ১৪ মাস কেটে গেলেও বিচারকাজে অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠনের নেতারা।
১৬ মাস পর কবর থেকে তোলা হলো জুলাই আন্দোলনে নিহত ফয়েজের লাশজুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মো. ফয়েজের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। দাফনের এক বছর ৪ মাস দুই দিন (১৬ মাস) পর মামলার তদন্তের পরিপ্রেক্ষিতে তার মরদেহ উত্তোলন করা হয়।
জুলাই গণহত্যার দণ্ডিতদের শাস্তি বাস্তবায়নের দাবিতে এনসিপির গণমিছিলজুলাই গণহত্যার দণ্ডিতদের শাস্তি বাস্তবায়নের দাবিতে এনসিপির গণমিছিল
হাসিনার ফাঁসি হলেই ন্যায়বিচার হবে: হতাহতদের পরিবারঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গত সোমবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিলে শাহিনা বেগম কান্নায় ভেঙে পড়েন।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর যা বলল ভারতমানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর আহ্বান জানায় বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহ্বান জানায়।
ভারতের সংবাদমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডভারতের গণমাধ্যম বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায়টি ব্যাপকভাবে প্রচার করেছে। ২০২৪ সালের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন দমনে ব্যাপক হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে তুলে ধরেছে।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কীভাবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমবাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে ব্যাপক হত্যাকাণ্ডের জন্য তাঁকে দায়ী করা হয়।
জুলাই আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানেরজুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
রামপুরায় হত্যা মামলাআন্দোলন দমনে ওসিকে ১ লাখ টাকা পুরস্কার দেন হাবিবুর রহমান: আদালতে সাক্ষীজুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রামপুরায় আন্দোলন দমনে ভূমিকা রাখায় তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক লাখ টাকা নগদ পুরস্কার দিয়েছিলেন।