বিতর্কিত দ্বীপপুঞ্জ ঘিরে জাপানের অনুষ্ঠান পালনে দক্ষিণ কোরিয়ার প্রতিবাদবিতর্কিত দ্বীপপুঞ্জকে ঘিরে জাপান সরকারের আয়োজিত অনুষ্ঠান পালনের প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউল বলেছে, এ ধরনের আয়োজন তাদের ভূখণ্ডের ওপর অন্যায়ভাবে সার্বভৌমত্ব দাবি করার শামিল। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এলএনজি টার্মিনাল বন্ধ, স্বল্প গ্যাসে ভোগান্তিতরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ভাসমান একটি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। একটি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির অধিভুক্ত এলাকাজুড়ে গ্যাস সরবরাহে মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে।
নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে তদারকিও জোরদার হোকনিবন্ধটি লেখার সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সরকার নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে। ১২ কেজি ওজনের সিলিন্ডার যা গৃহস্থালি কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়—গত মাসের তুলনায় এবার তার দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। কী কারণে দাম বাড়ানো হচ্ছে, নীতিনির্ধারকদের পক্ষ থেকে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
এলপিজির দাম আবার বাড়লভোক্তাপর্যায়ে বেসরকারিভাবে বিক্রি হওয়া তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে।
নাটোর-২গ্যাসের বঞ্চনা আর চাঁদাবাজিমুক্ত পরিবেশই বড় ইস্যুউত্তরের জনপদ নাটোর। কৃষি, শিল্প ও পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনের কিছু অমীমাংসিত সংকট এখন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের নির্বাচনি বৈতরণী পার হওয়ার প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের ভোটারদের আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্
শাসনব্যবস্থায় দুর্নীতিই নীতি হয়ে গেছে: ফরহাদ মজহারবর্তমান শাসনব্যবস্থায় দুর্নীতিই নীতি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, দেশে একটি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে এবং হাসিনাহীন হাসিনা ব্যবস্থা কায়েম হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছিল গণসার্বভৌমত্বের ভিত্তিতে ফ্যাসিস্ট আইন বাতিল করতে। কিন্তু বর্তমান সরক
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ: শনিবার থেকে গ্যাস সংকটের আভাসআগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে পরদিন রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাসের আওতাধীন সব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক সমস্যা হবে।
দুর্ঘটনার জেরে উত্তরাসহ আশপাশের এলাকায় বন্ধ গ্যাসদুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার দুর্ঘটনা ঘটেছে ঢাকার গ্যাস বিতরণের পাইপলাইনে। এবার উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
এলপিজি আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধাদেশে চলমান গ্যাস সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানিতে নীতি সহায়তার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তিতাসের পাইপলাইনে আবার লিকেজ, রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপরাজধানীর মিরপুর রোডের কলেজগেট এলাকায় (গণভবনের সামনে) ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ রয়েছে। এর আগে গত সপ্তাহে রাজধানীর আমিনবাজারে পাইপলাইনে ছিদ্র হওয়ায় এক সপ্তাহ ধরে কম চাপে গ্যাস পাচ্ছে ঢাকাবাসী। এরইমধ্যে নতুন করে এই দুর্ঘটনায় গ্যাসের চাপ আরও কমেছে।
তুরাগে ক্ষতিগ্রস্ত পাইপে পানি, রাজধানীতে গ্যাস সরবরাহ ব্যাহতগত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় গ্যাসের চাপ কম। এতে মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারতরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
ঢাকায় জ্বলছে না গ্যাসের চুলা, ভিড় রেস্তোরাঁয়রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। দৈনিক কয়েক ঘণ্টা গ্যাস পাওয়া যায়। তা-ও সেটা গভীর রাতে। ফলে, বাসাবাড়িতে রান্না ঘিরে বিপাকে পড়েছেন রাজধানীর সাধারণ মানুষ। কিনে খেতে হচ্ছে রেস্তোরাঁ থেকে।
এলপিজির পর্যাপ্ত মজুত আছে, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাদেশে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পর্যাপ্ত মজুত রয়েছে। তবে খুচরা বিক্রেতাদের একটি অংশ বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকাভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম জানুয়ারিতে ৫৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম এক হাজার ৩০৬ টাকা, যা ডিসেম্বরে ছিল এক হাজার ২৫৩ টাকা।
১২৫০ টাকার এলপিজি সিলিন্ডার মিলছে না আড়াই হাজার টাকাতেওনতুন দাম নির্ধারণের আগে সিলিন্ডার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যটির দাম এই পর্যায়ে নিয়ে এসেছেন। এমনকি নতুন বছরের প্রথম ও দ্বিতীয় দিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ১ জানুয়ারি কোথাও কোথাও ১৮০০ টাকা করে পাওয়া গেলেও ২ জানুয়ারি আড়াই হাজার টাকা দিয়েও মেলেনি গ্যাসের সিলিন্ডার।
মানিকগঞ্জে দেড় গুণ দামেও মিলছে না গ্যাস সিলিন্ডারমানিকগঞ্জ নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দেড় গুন বেশি দামে বিক্রি করা হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার। সরকার নির্ধারিত ১ হাজার ২৫০ টাকার সিলিন্ডার প্রকার ভেদে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখানে। অতিরিক্ত মূল্য নিলেও দেওয়া হয় না কোনো ক্যাশমেমো।