স্ট্রিম প্রতিবেদক

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় গ্যাসের চাপ কম। এতে মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। গ্যাসের 'মারাত্মক স্বল্পচাপ' থাকার কারণ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বৃহস্পতিবার দিবাগত রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামতকালে পাইপে পানি প্রবেশ করে। এ ছাড়া ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম। এ কারণে ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপের এই সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে।’
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
পানি নিষ্কাশনসহ গ্যাস সরবরাহ বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক এ এইচ এম মাছউদুর রহমান স্ট্রিমকে বলেন, ‘যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে, এতে কত সময় লাগবে, সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
এদিকে শুক্রবার (৯ জানুয়ারি) ওইসব এলাকার বাসিন্দারা তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। কাঠালবাগানের বাসিন্দা সাবিনা আক্তার, একজন গৃহীনী। স্ট্রিমকে তিনি বলেন, ‘ছুটির দিনে সবাই বাসায় থাকে। এদিন ভালোমন্দ রান্নার ব্যাপার থাকে। কিন্তু আজ তো গ্যাসই নেই। যতটুকু পাচ্ছি, তাতে রান্না করা অসম্ভব।’
মোহাম্মদপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন অর্পণ। স্ট্রিমকে তিনি জানান, ‘সারাদিন গ্যাস না পেয়ে অনলাইনে খাবার অর্ডার করতে হলো। ছুটির দিনে সবাই মিলে একসঙ্গে বসে খাব, এমন প্রত্যাশা থাকে। কিন্তু গ্যাস না থাকায় হোটেলের ওপর ভরসা করতে হচ্ছে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে