‘ডিটেনশন’ আদেশে কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তারআতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত অবৈধ: বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ আসনই থাকছেনির্বাচন কমিশনের (ইসি) সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতে টিকল না। বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে যুক্ত করার যে সিদ্ধান্ত ইসি নিয়েছিল, তা চূড়ান্তভাবে বাতিল হয়েছে।
হাইটেক সিটি-২সাড়ে ৩ বছরের প্রকল্প শেষ হয়নি সাড়ে ৬ বছরেও, ব্যয় বাড়ছে ১১০ কোটিগাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটি ২-এর অবকাঠামোগত উন্নয়নে ২০১৯ সালে একটি প্রকল্প নিয়েছিল সরকার। সাড়ে তিন বছরের প্রকল্পটির মেয়াদ ছিল ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
চীনা স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন কারখানা গাজীপুরেচীনা স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন কারখানা গাজীপুরে
টেলিযোগাযোগ স্টাফ কলেজে ‘জুলাই স্মৃতি কর্নার’ উদ্বোধন, ভূমি ব্যবস্থাপনায় গুরুত্বারোপ সচিবেরডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সবার নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।
২৪ ঘণ্টা পর একই সময়ে আবারও ভূমিকম্পগতকাল শুক্রবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ঠিক ২৪ ঘণ্টা পর আজ আবারও একই সময়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস থেকে প্রথমে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ‘সাভারের বাইপাইল’ বলা হলেও বিকেলের দিকে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তামীরুল মিল্লাতের টঙ্গী শাখার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণাশিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম থেকে কামিল শ্রেণির ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭ ইউনিটগাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় অবস্থিত একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেডের ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে বলে জানা গেছ।
গাজীপুর নতুন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারগাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুরে নারীর গলাকাটা মরদেহ, পাশে পড়ে ছিলেন আহত স্বামীগাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধগাজীপুর-৬ আসন পূর্ণাঙ্গভাবে বহাল রাখার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন। এতে সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রাতে গাজীপুর ও আশুলিয়ায় থেমে থাকা ৩ বাসে আগুনগাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। এর কয়েকঘণ্টা পরেই আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকাতেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গাজীপুরের সাবেক কমিশনার নাজমুল করিম বরখাস্তপ্রত্যাহারের দুই মাস পর এবার সাময়িক বরখাস্ত হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার নাজমুল করিম খান। সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকা, গাজীপুর, বগুড়াসহ ১৫ জেলায় নতুন ডিসিঢাকা, গাজীপুর, বগুড়াসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া সাত জেলার ডিসিকে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
টঙ্গীতে আগুন, পুড়েছে সাতটি তুলার গুদামগাজীপুরের টঙ্গীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত সাতটি তুলার গুদাম। আজ শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটগাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি টিনশেড তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) বেলা ১১টা ৪৫ মিনিটে এ খবর পাওয়া যায়।