স্ট্রিম প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সবার নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।
শনিবার (২৬ নভেম্বর) গাজীপুরের টেলিযোগাযোগ স্টাফ কলেজে বিটিসিএলের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ব্যক্তি থেকে প্রতিষ্ঠান—সব পর্যায়ে যথাযথ ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বাংলাদেশের জনসংখ্যা বেশি, ভূমি কম—এ কারণে দেশটি “ল্যান্ড হাংরি”। যথাযথ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত হলে দেশের নতুন সম্ভাবনার পথ খুলবে।
কর্মশালা শুরুর আগে সচিব আব্দুন নাসের খান কলেজ প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানকারীদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি কর্নার’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, টেলিযোগাযোগ স্টাফ কলেজের ডিজি ড. এ. কে. এম. গোলাম বাহারুল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব মো. সফিউল আলম, উপসচিব বি. এম. মশিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে