ইরানের বিক্ষোভকারীদের প্রতি মালালার সমর্থনশান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ইরানের সরকারবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
ইরানে বিক্ষোভে নিহত ২ হাজার: রয়টার্সইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তারক্ষীসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে প্রথমবার দুই সপ্তাহব্যাপী দেশজুড়ে চলা সহিংস আন্দোলনে এত সংখ্যক মানুষ নিহতের বিষয়টি স্বীকার করে নিলো ইরান।
ইরান ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে চীনের প্রতিক্রিয়াইরানের চলমান আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যদি কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করে; সে দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশইরানের চলমান সহিংস বিক্ষোভ ঘিরে নাগরিকদের সরিয়ে নিচ্ছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে। আর ফ্রান্স চলতি সপ্তাহের শুরুতে তাদের দূতাবাসের অতিরিক্ত কর্মীদের দেশে ফিরিয়ে নিয়েছে।
তেলের নেশায় রেজিম চেঞ্জ: মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকাআন্তর্জাতিক রাজনীতিতে রেজিম চেঞ্জ ও তেলের সম্পর্ক বহুদিনের। রেজিম চেঞ্জ বলতে কোনো সরকারকে উৎখাত বা অপসারণ করা বোঝায়। এ কাজে প্রায়ই বাইরের শক্তি জড়িত থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়।
‘যুদ্ধের জন্য প্রস্তুত’ ইরান, সামরিক হামলার বিকল্প খোলা রাখছে যুক্তরাষ্ট্রইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা এখনো একটি সম্ভাব্য বিকল্প বিবেচনায় রয়েছে, যদিও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ইরানে ইন্টারনেট ফের চালুর ব্যাপারে মাস্কের সঙ্গে বসবেন ট্রাম্পসরকারবিরোধী বিক্ষোভের জেরে ইরানজুড়ে গত চারদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের বন্ধ করা ইন্টারনেট পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের পাশে দাঁড়ালেন এরদোয়ানইরানের অভ্যন্তরীণ সমস্যা সধমাধানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়ালেন রিসেপ তাইয়েফ এরদোয়ানের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)। দলটির মুখপাত্র উমার সেলিক বলেছেন, বিদেশি হস্তক্ষেপে ইরানের সংকট আরও বাড়তে পারে।
ইরানি কূটনীতিকদের ওপর নিষেধাজ্ঞা ইউরোপিয়ান পার্লামেন্টেরচলমান বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে ইরানি সব পর্যায়ের কূটনীতিক কর্মীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। নিষেধাজ্ঞা অনুযায়ী ইরান সরকার সংশ্লিষ্ট কোনো কূটনৈতিক কর্মী ইউরোপীয়ান পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।
ওয়াশিংটন নয়, ইরানের প্রকৃত ভয় অদম্য তারুণ্যেপশ্চিমা নীতিনির্ধারকরা ইরানের অস্তিত্বের সবথেকে বড় হুমকি চিহ্নিত করতে পারছেন না। এই হুমকি খোদ ইসলামি প্রজাতন্ত্রের নিজের সন্তানেরা।
ইরান বিক্ষোভের ‘মওকা’ নিচ্ছে ইসরায়েলইরান আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই প্রতিবাদ এখন শুধু রিয়ালের দরপতন বা অর্থনৈতিক কষ্টের মধ্যেই সীমাবদ্ধ নেই।
ইরানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীরইরানজুড়ে চলমান বিক্ষোভ পরিস্থিতি এখন ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ এসেছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি অভিযোগ করেছেন, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজতে পশ্চিমা শক্তি শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস ও রক্তাক্ত করে তুলেছে।
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ‘খুব শক্ত’ সামরিক বিকল্প বিবেচনা করছে: ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ওয়াশিংটন ‘খুব শক্ত’ বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে সামরিক হস্তক্ষেপও থাকতে পারে।
ইরানে বিক্ষোভে ৩৬ নিরাপত্তাকর্মী নিহতইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর ৩৬ জন সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইসফাহান প্রদেশে ৩০ জন ও পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৬ পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
ইরানের রাজপথে সরকারবিরোধী স্লোগানকেন হঠাৎ উত্তাল ইরান? রিয়ালের দরপতন, মুদ্রাস্ফীতি, নিষেধাজ্ঞা ও সরকারের দমননীতি—সব মিলিয়ে রাজপথে কী ঘটছে এবং এর পরিণতি কী হতে পারে, জানতে ভিডিওটি দেখুন।
হামলায় উসকানি দিলে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরানের হুঁশিয়ারিযুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’তে পরিণত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে রোববার (১১ জানুয়ারি) এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।
ইরানের চলমান বিক্ষোভ শুধু সেক্যুলারদের নয়, তাই দমানো কঠিন হবেইরানে চলমান বিক্ষোভ ইসলামি প্রজাতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিক্ষোভের মূল কারণ অর্থনৈতিক হতাশা। তবে দ্রুতই তা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের দাবিতে রূপ নিচ্ছে।