স্ট্রিম ডেস্ক

শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ইরানের সরকারবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানের চলমান বিক্ষোভ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মালালা বলেন, ইরানের বিক্ষোভকে শিক্ষাসহ জনজীবনের সব ক্ষেত্রে মেয়েদের এবং নারীদের স্বাধীনতার ওপর রাষ্ট্রের আরোপিত দীর্ঘস্থায়ী বিধিনিষেধ থেকে আলাদা করা যায় না। অন্য সব মেয়ের মতো ইরানি মেয়েরাও মর্যাদাপূর্ণ জীবন চায়।
তিনি আরও বলেন, (ইরানের) ভবিষ্যৎ বহিরাগত শক্তি বা নিপীড়ক শাসকগোষ্ঠীর মাধ্যমে নয়; ইরানি জনগণের মাধ্যমেই পরিচালিত হতে হবে। আর এতে ইরানি নারী ও মেয়েদের নেতৃত্ব অন্তর্ভুক্ত থাকতে হবে।
ইরানের কর্মকর্তারা বলছেন, তাঁরা গভীর অর্থনৈতিক সংকটের ব্যাপারে মানুষের বিক্ষোভকে সমর্থন করেন। কিন্তু সহিংস আন্দোলনকে সহ্য করবেন না। এছাড়া বিক্ষোভে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন ইরানি কর্মকর্তারা।
উল্লেখ্য, পাকিস্তানে মেয়েদের শিক্ষা নিয়ে লড়াই করা মালালা ইউসুফজাই ২০১৪ সালে ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে