স্ট্রিম মাল্টিমিডিয়া

মব ভায়োলেন্স ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর উপর্যুপরি হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সংবাদপত্রের সম্পাদক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গত ২২ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় নিউ এজ সম্পাদক নূরুল কবীর হামলাকারীদের ‘মধ্যযুগীয়’ আচরণের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ‘তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয়, তাদেরকে পুড়িয়ে হত্যা করা।’ নূরুল কবীর উল্লেখ করেন যে, সংবাদকর্মীরা যখন অফিসে কর্মরত ছিলেন, তখন আগুন দেওয়া এবং দমকল বাহিনীকে বাধা দেওয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীর লক্ষ্য পরিষ্কার হয়েছে।
সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বৃহত্তর সামাজিক স্বার্থে সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষা করা কেবলমাত্র সংবাদকর্মীদের দায়িত্ব নয়।’ তিনি সতর্ক করে দেন যে, সমাজ যদি এমন সহিংসতা সহ্য করে তবে ‘গোটা সমাজ ব্যবস্থার উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে।’
সভায় তিনি সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং অচিরেই বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা জানান। নূরুল কবীর মনে করেন, এই দুঃসময়ে নিজেদের ঐক্যবদ্ধতার মাধ্যমেই সমাজের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

ঈদুল ফিতরের পরে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের চিত্র বেশ ভিন্ন। কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পোলট্রি মুরগির দাম এক লাফে কেজিতে ৪০-৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
২ দিন আগে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একদিকে ছিল আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তান সেনাবাহিনী, অন্যদিকে সীমিত অস্ত্র নিয়ে লড়াই করা মুক্তিবাহিনী।
২ দিন আগে
১৯৭১-এর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে পঙ্গু মুক্তিযোদ্ধাদের নতুন জীবনের স্বপ্ন দেখাতে অস্ট্রেলিয়া থেকে ছুটে এসেছিলেন ২৩ বছরের তরুণ, প্রস্থেটিক এক্সপার্ট ব্যারি লিচ। আধুনিক উপকরণের অভাব সত্ত্বেও অদম্য সৃজনশীলতায়, স্থানীয় কাঠ আর টায়ার দিয়ে কৃত্রিম অঙ্গ তৈরি করে তিনি হয়ে উঠেছিলেন অজস্র মানুষের 'বুড়া সাহেব'।
৩ দিন আগে
১৯৭১ সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব বাংলায় গণহত্যা চালাচ্ছিল, তখন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা কিংবা বিদেশি সাংবাদিকদেরও প্রবেশ নিষিদ্ধ ছিল। ঠিক সেই সময় লন্ডনের কয়েকজন তরুণ-তরুণী সিদ্ধান্ত নেন, ত্রাণ নিয়ে সীমান্ত ভেঙে বাংলাদেশে ঢোকার।
৩ দিন আগে