বাসস

বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলার তিনটি নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির নিরাপত্তা বিভাগ।
আজ সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে আইসিসির ওই চিঠি পাওয়ার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি জানান, বিশ্বকাপ খেলতে ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে, সে সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি বিসিবিকে দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ।
চিঠিতে বাংলাদেশের ভারতে খেলার নিরাপত্তা ঝুঁকি নিয়ে যে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো হলো—মুস্তাফিজুর রহমান দলে থাকলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। বাংলাদেশের সমর্থকরা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় ঘোরাফেরা করে তাহলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। একইসাথে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে ঝুঁকি তত বাড়বে।
আসিফ নজরুল বলেন, ‘আইসিসির নিরাপত্তা বিভাগের এই পর্যবেক্ষণ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে ভারতে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ খেলার কোনো পরিস্থিতি নেই।’
আইসিসির এমন বক্তব্যকে উদ্ভট ও অযৌক্তিক আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে, তারা দেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য জাতীয় নির্বাচন পিছিয়ে দেব- এর চেয়ে উদ্ভট, অবস্তাব, অযৌক্তিক প্রত্যাশা হতে পারে না। আমরা মনে করি, ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ-বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত ১৬ মাস ধরে বাংলাদেশ-বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি ক্রিকেট খেলার ওপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটি খেলার ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে, তাহলে আমাদেরকে শ্রীলংকায় টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ করে দেওয়া উচিত। এ বিষয়ে আমরা কোনো ধরনের নতি স্বীকার করব না।’
সবশেষে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘যেখানে আমাদের দলের একজন প্লেয়ারের খেলার পরিবেশ নেই, ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড- ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী থাকে আইসিসির সামনে? এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নেই। ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নেই।’

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা।
১ দিন আগে
এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
২ দিন আগে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। এতে শেষ হাসি হেসেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেটি স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
৩ দিন আগে
বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
৩ দিন আগে