স্ট্রিম ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। এতে শেষ হাসি হেসেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেটি স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
কার্লোস আনচেলত্তির ব্রাজিলকে প্রথমার্ধে পিছিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ৩২ মিনিটে কাউন্টার আক্রমণে ডেম্বেলের পাস থেকে দলকে এগিয়ে নেন তিনি। এরপর প্রথমার্ধে ব্রাজিল সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। উল্টো ৩৮ মিনিটে হলুদ কার্ড খেয়ে বসেন ক্যাসিমেরো।
খেলার প্রথম ধাপে পাসিংয়েও স্পষ্ট এগিয়ে ছিল ফ্রান্স। তবে দ্বিতীয় ধাপের শুরুতেই ছন্দে ফেরে ব্রাজিল। চাপে পড়ে ভুল করে বসে ফ্রান্স। ৫৫ মিনিটে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দায়ত উপামিকানো। তবে ১০ জনের দল হয়েও হাল ছাড়েনি ফরাসিরা। ফলে ৬৫ মিনিটে দলকে এগিয়ে নেন হুগো একিনজো। কাউন্টার আক্রমণ থেকে মিশেল ওলিসের বাড়ানো বল ডিবক্সের বাইরে পেয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়ান তিনি।
এরপর দুদলই আক্রমণ সানাতে থাকে। ৭৬ মিনিটে বাজে ট্যাকল করে গেলেসন ব্রেমার হলুদ কার্ড পান। তবে দুই মিনিট পরেই লুইস হেনরিকের বাড়ানো বলে ব্যবধান কমান ব্রাজিলের এই ফরোয়ার্ড। বাকি সময়ে চেষ্টা করেও গোল পায়নি কোনো দল। জয় নিয়ে মাঠ ছাড়েন ফ্রান্স।
এর আগে ব্রাজিল ও ফ্রান্স ১৫ বারের মুখোমুখিতে ছয়টি করে জয়-পরাজয়ে সমান ছিল। তিন ম্যাচ ড্র হয়েছিল। এদিন ফ্রান্স জয়ে হেক্সাদের পেছনে ফেলল। যদিও এই দেখাদেখির আগে সর্বশেষ দুই ম্যাচ জেতে ব্রাজিল।
তবে বিশ্বকাপে ব্রাজিলের দুঃখ ফ্রান্স। ১৯৯৮ সালের ফাইনালে দুর্দান্ত ব্রাজিলকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতে ফ্রান্স। এরপর ২০০৬ সালে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সে আবার ধরাশায়ী হয় ব্রাজিল।

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা।
১ দিন আগে
এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
২ দিন আগে
বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
৩ দিন আগে
আগামীকাল বৃহস্পতিবার ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। জাতীয় জীবনের এই মাহেন্দ্রক্ষণ ঘিরে ক্রীড়াঙ্গনেও বইছে উৎসবের আমেজ। বিশেষ এই দিনে ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল।
৪ দিন আগে