স্ট্রিম ডেস্ক

টানা দুই দিন ধরে দেশের ক্রিকেট এবং রাজনৈতিক অঙ্গনে চলছে সাকিব আল হাসানকে ঘিরে তীব্র বিতর্ক। গতকাল (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি পোস্ট দেন। আসিফের সেই পোস্টের পাল্টা প্রতিক্রিয়াও সাকিব জানান। এবার সাকিবের সেই পাল্টা প্রতিক্রিয়ারা জবাব দিলেন আসিফ।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আসিফ মাহমুদ এই জবাব দেন। সরাসরি নাম উল্লেখ না করলেও তাঁর মন্তব্য যে সাকিব আল হাসানকে ঘিরেই তা পরিষ্কার।
তিনি লেখেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।”
পোস্টে তিনি আরও যোগ করেন, ‘বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.’
তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে ক্রিকেট বোর্ডের ভেতরেও এ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, তবে সাকিব নিজের অবস্থান পরিষ্কার করতে না পারায় তাঁর জাতীয় দলে ফেরার সুযোগ জটিল হয়েছে।
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) সাকিব শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমালোচনার ঝড় ওঠে সাকিবের সাথে এখনও শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে।
এর কয়েক ঘণ্টা পরই আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion.”
সেই স্ট্যাটাসের জবাবে সাকিবও ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লেখেন, ‘যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’
এই প্রতিক্রিয়ার পর আজকের নতুন পোস্টে আসিফ মাহমুদ আরও স্পষ্ট জানিয়ে দিলেন যে কেবল ক্রিকেটার হিসেবেই নয়, রাজনৈতিক ভূমিকার কারণেও সাকিবের পুনর্বাসন সম্ভব নয়।

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা।
২ দিন আগে
এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
৩ দিন আগে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। এতে শেষ হাসি হেসেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেটি স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
৩ দিন আগে
বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
৩ দিন আগে