স্ট্রিম ডেস্ক

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতে সাড়া ফেলেছেন বাংলাদেশের তরুণ আর্চার আব্দুর রহমান আলিফ।
ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যক্তিগত স্বর্ণ জেতেন ১৯ বছর বয়সী এই তরুণ।
শুক্রবার (২০ জুন) বুকিত গমবাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালটি ছিল রুদ্ধশ্বাস। শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিলেন আলিফ। প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে এগিয়ে যান তিনি। তবে তৃতীয় ও চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরান গাকুতো। শেষ সেটে ২৯-২৬ পয়েন্টে জয় ছিনিয়ে এনে সোনা নিশ্চিত করেন আলিফ।
এশিয়ান পর্যায়ে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ সোনা জিতেছিলেন। অর্ধযুগ পর আবারও এই আসরে বাংলাদেশ স্বর্ণ জয় করল তরুণ আর্চারের হাত ধরে।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ১৭৯ নম্বরে থাকা আলিফ এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন। এলিমিনেশন রাউন্ডে ‘বাই’ পেয়ে সরাসরি শেষ ৩২-এ ওঠেন তিনি। এরপর চীনের আলিনকে ৬-২, মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ এবং চাইনিজ তাইপের লি কাই-ইয়েনকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে পৌঁছান সেমিফাইনালে। সেমিফাইনালে চাইনিজ তাইপের আরেক প্রতিপক্ষ চেন পিন-আনকে ৬-২ ব্যবধানে হারিয়ে পা রাখেন ফাইনালে।
দলগত ইভেন্টে হতাশা
রিকার্ভ পুরুষদের দলগত ইভেন্টে অবশ্য পদক অধরাই থেকে গেছে বাংলাদেশের জন্য। আব্দুর রহমান আলিফ, রাম কৃষ্ণ সাহা ও রাকিব মিয়া–এই তিনজনের দলটি চাইনিজ তাইপের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরে গিয়ে ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে পড়ে। শুরুতে পিছিয়ে পড়লেও মাঝপথে সমতা ফেরায় বাংলাদেশ। কিন্তু শেষ সেটে ৫৬-৫২ ব্যবধানে হেরে যায় তারা।
কম্পাউন্ডেও পদক হাতছাড়া
কম্পাউন্ড পুরুষ এককে ব্রোঞ্জের লড়াইয়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশের হিমু বাছাড়। কিন্তু ভারতের শচীন ছেছির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৪৮-১৪৬ পয়েন্টে হেরে যান তিনি।

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা।
২ দিন আগে
এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
৩ দিন আগে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। এতে শেষ হাসি হেসেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেটি স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
৩ দিন আগে
বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
৩ দিন আগে