স্ট্রিম ডেস্ক

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে ৯ কোটি রুপিতে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ‘সৃষ্ট পরিস্থিতিতে’ তাঁকে দল থেকে বাদ দিতে ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশনা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। যার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
#WATCH | Guwahati | BCCI secretary Devajit Saikia says, "Due to the recent developments that are going on all across, BCCI has instructed the franchise KKR to release one of their players, Mustafizur Rahman of Bangladesh, from their squad and BCCI has also said that if they ask… pic.twitter.com/53oxuRcmZp
— ANI (@ANI) January 3, 2026
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআর-কে তাদের একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প হিসেবে তাদের পছন্দমতো যেকোনো ক্রিকেটারকেই বেছে নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতা করে কেকেআর ৩০ বছর বয়সী মুস্তাফিজকে ৯ দশমিক ২০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৪৮ লাখ টাকা) দলে ভিড়িয়েছিল।

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা।
১ দিন আগে
এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
২ দিন আগে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। এতে শেষ হাসি হেসেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেটি স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
৩ দিন আগে
বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
৩ দিন আগে