স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে গেলেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার (১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য আছে। আজ ছিল মনোনয়ন প্রত্যাহারে শেষ দিন। এ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেটে অস্থিরতা তৈরি হয়েছে। তামিমের মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে সেই অস্থিরতা আরও গভীর হলো।
তামিমের মনোনয়ন প্রত্যাহারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বেসরকারি বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ক্লাব সমর্থিত এক ডজনের বেশি প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার কথা ভাবছেন।
এদিকে, দেশের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার হিসেবে তামিমের মনোনয়ন প্রত্যাহারের পর বিসিবি নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য এবং প্রতিযোগিতামূলক হবে তা নিয়ে আরও সংশয় তৈরি হলো।
এছাড়া, তাঁর এ মনোনয়ন প্রত্যাহারে ক্রিকেট রাজনীতি যে জাতীয় রাজনীতির সঙ্গে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে তার ইঙ্গিত মেলে। আর এসবই বিসিবি নির্বাচনকে আরও ঝুঁকিতে নিয়ে গেল।

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা।
২ দিন আগে
এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
৩ দিন আগে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। এতে শেষ হাসি হেসেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেটি স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
৩ দিন আগে
বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
৩ দিন আগে