স্ট্রিম প্রতিবেদক

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান খেলবে বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, বহুপাক্ষিক আলোচনা এবং বাংলাদেশসহ বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা ভারতের বিপক্ষে জাতীয় দলকে মাঠে নামার অনুমতি দিয়েছে।
ভারতে নিরাপত্তা সংকট থাকায় এবার বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি তাতে রাজি না হওয়ায় বিশ্বকাপই খেলা হয়নি বাংলাদেশ। ওই ঘটনায় বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়েছিল।
এরপর গত কয়েক দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে লাভজনক ম্যাচটিতে পাকিস্তানকে ফিরিয়ে আনতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে নিবিড় আলোচনা চলছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোরে আইসিসির সঙ্গে বসে পিসিবি ও বিসিবি।
ওই সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন তিনি।
আর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ নিয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। এর কয়েক মিনিট আগেই আইসিসি একটি বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের প্রতি তাদের কঠোর অবস্থান শিথিল করে। এরপর পাকিস্তান তাঁর ম্যাচ খেলার সিদ্ধান্ত জানালো।

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা।
১ দিন আগে
এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
২ দিন আগে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। এতে শেষ হাসি হেসেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেটি স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
৩ দিন আগে
বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
৩ দিন আগে