স্ট্রিম ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে বলা হয়, প্রতিবেশী অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার এই সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে পিসিবি।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবি এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে। চিঠিতে বিসিবির দৃঢ় অবস্থানের প্রতি সমর্থন দিয়েছে পিসিবির গভর্নিং বডি।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। বিষয়টি সমাধানের জন্য আজ বুধবার (২১ জানুয়ারি) একটি সভা ডেকেছে আইসিসি। অবশ্য পিসিবির পাঠানো মেইলের পরে সেই সভা ডাকা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
গত বছর থেকে পাকিস্তানও সিদ্ধান্ত জানিয়েছিল, ভারতের মাটিতে খেলতে না যাওয়ার। ফলে ভারত-পাকিস্তানে ম্যাচ হলেই নিরপেক্ষ একটি ভেন্যু রাখা হয় হাইব্রিড মডেল অনুসারে। একইভাবে বাংলাদেশেরও ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে শেষ মুহূর্তে পাকিস্তানের সমর্থন কিছুটা নাটকীয়তার জন্ম দিয়েছে।
এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো পাকিস্তানে সরিয়ে নেওয়া কিংবা টাইগাররা না খেললে পাকিস্তানও নিজেদের সরিয়ে নিতে পারে। যদিও সেসব আলোচনা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। পিসিবি প্রকাশ্যে এসব বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
আইসিসি যখন বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ঠিক তখন বাংলাদেশকে সমর্থন জানিয়ে পিসিবির চিঠি কিছুটা বিস্ময় সৃষ্টি করেছে। তবে সেই চিঠি আইসিসির অবস্থানে প্রভাব রাখবে না বলেই ধারণা করা হচ্ছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ইস্যুতে ভেন্যু কিংবা সূচি পরিবর্তনের সম্ভাবনা কম। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আইসিসির সর্বশেষ সভায় দৃঢ় অবস্থান জানিয়েছে উভয়পক্ষ। বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটাতে একাধিকবার বসলেও আইসিসি এবং বিসিবি কেউই তাদের আগের অবস্থান থেকে নড়েনি।
তাই আবারও নিজেদের সিদ্ধান্ত বিবেচনায় বুধবার পর্যন্ত আইসিসি সময় দিয়েছে বলে উল্লেখ করেছে ক্রিকইনফো। যদিও বিসিবি আগেই তা অস্বীকার করে জানিয়েছিল, বিশ্ব ক্রিকেট সংস্থাটির কাছ থেকে সুনির্দিষ্ট কোনো ডেডলাইন তারা পায়নি।
এদিকে, বিশ্বকাপ শুরুর আর বেশি সময় নেই। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এই মেগা ইভেন্ট শুরু হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, লিগপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতা, অন্যটি মুম্বাইয়ে রয়েছে।
গত ৩ জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো তার পুরো ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতিকে এ সিদ্ধান্তের একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল।

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা।
১ দিন আগে
এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
২ দিন আগে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। এতে শেষ হাসি হেসেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেটি স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
৩ দিন আগে
বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
৩ দিন আগে