স্ট্রিম প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ বোর্ড পরিচালককে নিয়ে সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে নিরাপত্তাজনিত কারণে দল পাঠাতে পারবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বিসিবি।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতেও বিসিবি পরিচালকরা অনলাইনে বৈঠক করেন। তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তারা।
এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ (রোববার) এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির পরিপ্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
শনিবার উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে ভারতে দল পাঠাতে পারবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বিসিবি।
২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে আরও যে তিনটি ম্যাচ আছে, সবই কলকাতা ও মুম্বাইয়ে।
বিশ্বকাপের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রোববার ই-মেইলের মাধ্যমে আইসিসিকে পাঠানো বার্তায় বিসিবি বলেছে, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম জানান, শিগগির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ডের অবস্থান আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হবে।
এর আগে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সে অনুযায়ী তাঁকে বাদও দেয় কেকেআর, যার পরিপ্রেক্ষিতে দুই দেশের রাজনৈতিক অস্থিরতা ক্রিকেটে এসে গড়ায়।

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা।
১ দিন আগে
এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
২ দিন আগে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। এতে শেষ হাসি হেসেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেটি স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
৩ দিন আগে
বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
৩ দিন আগে