বাসস

আইসিসি নারী বিশ্বকাপে দূর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ১১৩ বল হাতে রেখে পাকিস্তানকে পরাস্ত করেছে বাংলাদেশ।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করলেন ২৮ বছর বয়সী ঝিলিক। ৭৭ বলে ৮টি বাউন্ডারিসহ ৫৪ রানে অপরাজিত ছিলেন ঝিলিক।
এর আগে লেগ স্পিনার স্বর্ণা আক্তারের ৫ রানে ৩ ও পেসার মারুফা আক্তরের ৩১ রানে ২ উইকেটে পাকিস্তান ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ ৩১.৩ ওভারে ৩ উইকেটে ১৩১ রান সংগ্রহ করলে ৭ উইকেটে জয় নিশ্চিত হয়।
টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় পাকিস্তান। সেই সুযোগটি দারুনভাবে কাজে লাগিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানি ব্যাটারদের কোনভাবেই পার্টনারশিপ গড়তে দেয়নি। মারুফা তাঁর প্রথম ওভারের শেষ দুই বলে দুই উইকেট দখল করে পাকিস্তান শিবিরে প্রাথমিক ধাক্কা দেন। ওমাইমা সোহাইল ও অভিজ্ঞ সিদরা আমিনকে শূন্য রানে ফেরত পাঠান মারুফা। আরেক ওপেনার মুনিবা আলিকে ১৭ রানের বেশী করতে দেননি নাহিদা আক্তার। সেট ব্যাটার রামিন শামিমকে ২৩ রানে ফিরতি ক্যাচে পরিনত করে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন নাহিদা।
অধিনায়ক ফাতিমা সানা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২২ রানে তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন।
বাকি কাজটুকু সেড়েছেন স্বর্ণা। দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে তিনি পাকিস্তানের স্কোর বড় হতে দেননি।
১৩০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে শুরু থেকেই আত্মবিশ্বাসী মনে হয়েছে। যদিও দলীয় ৭ রানে ওপেনার ফারজানা হককে (২) হারায় বাংলাদেশ। কিন্তু একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন ঝিলিক। দলীয় ৩৫ রানে শারমিন আক্তারের (১০) উইকেট হারানোর পর অধিনায়ক জ্যোতির সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন ঝিলিক।
তৃতীয় উইকেটে ঝিলিক-জ্যোতি জুটি ৬২ রান যোগ করলে বাংলাদেশের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ৩১.১ ওভারে সোবহানা মোস্তারিকে (২৪) নিয়ে বাংলাদেশকে এবারের আসরের প্রথম জয় উপহার দেন ঝিলিক।
বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখানো মারুফা হয়েছেন ম্যাচ সেরা।
৭ অক্টোবর গৌহাটিতে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা।
২ দিন আগে
এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
৩ দিন আগে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। এতে শেষ হাসি হেসেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেটি স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
৩ দিন আগে
বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
৩ দিন আগে