স্ট্রিম ডেস্ক

লঞ্চে দুই নারীকে প্রকাশ্যে বেল্ট দিয়ে পেটানোর ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে মারধরকারী নেহাল আহমেদসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ১১ মে রবিবার সকালে মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি হয়েছে। এতে যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অভিযোগ আনা হয়েছে। নৌ পুলিশ এই মামলার তদন্ত করবে।
এর আগে ১০ মে শনিবার এই মামলার প্রধান আসামি নেহাল আহমেদকে থানায় আসতে বলা হয়। তিনি থানায় এলে পুলিশ তাঁকে আটক করে। বর্তমানে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ওই দুই নারীকে মামলা করার জন্য থানায় আসতে বলা হলেও তাঁরা আসেননি। লঞ্চ কর্তৃপক্ষকেও অভিযোগ জানাতে বলা হয়েছে। তবে তাঁরাও সাড়া দেননি।
বলা দরকার, ৯ মে শুক্রবার রাতে মুন্সিগঞ্জের লঞ্চঘাটে এমভি ক্যাপ্টেন নামক লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে বেল্ট দিয়ে পেটান নেহাল আহমেদ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত জনতাকে উল্লসিত স্লোগান দিতে দেখা যায়। নেহাল বলেন, পরিস্থিতি শান্ত করতে ‘ভাই’ হিসেবে তিনি ওই দুই নারীকে মেরেছেন। এ সময় লঞ্চে লুটপাটের ঘটনাও ঘটে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম—ইনস্টাগ্রাম ও ইউটিউবকে ‘আসক্তিকর’ এবং শিশুদের সুরক্ষায় অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করে একটি রায় দিয়েছে।
৩ দিন আগে
নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে সরাসরি জবাবদিহি নিশ্চিত করতে ব্যতিক্রমী এক ‘লাইভ ক্লাস’ চালু করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের তরুণ সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
১৯ দিন আগে
ঈদের কেনাকাটা করতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের সাভার আউটলেটে গিয়েছিলেন শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। তবে তাঁকে এসময় ভেতরে প্রবেশ করতে বাঁধা দেন আউটলেটের নিরাপত্তা কর্মীরা।
২২ দিন আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিকমাধ্যম ফেসবুকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তাঁর পোষা বিড়াল ‘জেবু’। চালু করা হয়েছে ‘জেবু–দ্য ক্যাট’ নামের একটি ফেসবুক পেজ।
২৫ ডিসেম্বর ২০২৫